Friday, April 3, 2026

দুপুরের মধ্যেই কেস ডায়েরি তলব, আরজি কর মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ

Date:

Share post:

আরজি কর-কাণ্ডে (RG Kar Medical College and Hospital Case Hearing) দায়ের হওয়া ৫টি জনস্বার্থ মামলার শুনানির ভিত্তিতে মঙ্গলবার দুপুর একটার মধ্যে কলকাতা পুলিশের কাছে কেস ডায়েরি তলব করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি (CJ of Calcutta High court)। কেন মৃতার পরিবারকে আত্মহত্যার তত্ত্ব জানানো হলো, এবং তিন ঘণ্টা অপেক্ষা করানোর পর দেহ দেখতে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। পাশাপাশি আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) পদত্যাগ পত্র এবং নতুন নিয়োগপত্রও জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি হাসপাতালে চিকিৎসক ধর্ষণ এবং খুনে কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের। আজ রাজ্যের তদন্তে অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে হাজির হয়েছেন আরজি কর হাসপাতালের মৃত মহিলা চিকিৎসকের বাবা। এদিন জনস্বার্থ মামলার শুনানিতে সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে যাওয়ার বার্তা দিল আদালত। বিকেল তিনটের মধ্যে তিনি ছুটির আবেদন না করলে বড় পদক্ষেপ নেওয়া হবে বলে জানালো আদালত। সন্দীপের বয়ান এখনও কেন রেকর্ড করা হয়নি তা নিয়ে কলকাতা পুলিশকে প্রশ্ন করেন বিচারপতি। ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনকে অত্যন্ত মানবিকতার সঙ্গে দেখার কথাও আদালতের তরফে বলা হয়েছে। কর্মবিরতির জট কাটাতে সরকারের উচিত আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসা।এতদিনে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা হয়ে যাওয়া উচিত ছিল রাজ্যের, পর্যবেক্ষণ হাইকোর্টের। দুপুর ১টায় ফের শুনানি শুরু হবে।


Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...