Monday, April 13, 2026

ইতিমধ্যে ৩জনের বিনা চিকিৎসায় মৃত্যু! আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার আর্জি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আর জি করে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের প্রতিবাদ, দ্রুত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিজেদের নিরাপত্তার দাবিতে রাজ্যজুড়ে কর্মবিরতি পালনের ডাক দিয়েছে ২১টি সরকারি হাসপাতাল। আর জি কর-সহ কলকাতার সমস্ত মেডিক্যাল কলেজ-হাসপাতাল তো বটেই, জেলায় জেলায় সরকারি হাসপাতালগুলিতে চলছে কর্মবিরতি। এর জেরে পরিষেবা পাচ্ছেন না রোগীরা। জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়েও তাঁদের কাজে ফেরার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, সন্ধেয় বেহালায় স্বাধীনতা দিবসের প্রাক্কালের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বলেন, চিকিৎসকরা দয়া করে, অনুগ্রহ করে মানুষকে পরিষেবা দিন। ইতিমধ্যে ৩জন বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। মুখ্যমন্ত্রী মনে করান, চিকিৎসা দিতে ডাক্তাররা অঙ্গীকারবদ্ধ।শনিবার সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, “তরুণী চিকিৎসকের সঙ্গে যা হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। আমার মনে হচ্ছে, যেন নিজের পরিবারের কাউকে হারিয়ে ফেলেছি। এই ঘটনাকে কখনওই সমর্থন করা যায় না। জুনিয়র চিকিৎসকেরা যে বিক্ষোভ দেখাচ্ছেন, তা সঙ্গত বলেই আমি মনে করি। আমি ওদের দাবির সঙ্গে একমত।“ সেই কথা উল্লেখ করে এদিন মমতা বলেন, “চিকিৎসকদের আবেদন জানাচ্ছি, সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে। তিন জন বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। চিকিৎসা দিতে আপনারা অঙ্গীকারবদ্ধ। পাঁচ দিন হয়ে গেল। চিকিৎসকরা দয়া করে, অনুগ্রহ করে মানুষকে পরিষেবা দিন। পায়ে ধরে বলছি, তাতে যদি চরণযুগল ভাল থাকে। চিকিৎসা করুন। তার জন্য আপনারা নিযুক্ত। আন্দোলন করেছেন। কেউ আটকায়নি। এবার কাজে নামুন, আবেদন।“

মুখ্যমন্ত্রী বলেন, “আমার সচিব আবেদন জানিয়েছেন। আজ আমি আবেদন করছি। সিনিয়র ডাক্তাররা পরিষেবা দিচ্ছেন, আমি কৃতজ্ঞ।“






Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...