Tuesday, June 23, 2026

আর জি কর-কাণ্ডের তদন্তে শহরে CBI, শারীরিক পরীক্ষার পর ধৃত সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ শুরু

Date:

Share post:

আর জি কর-কাণ্ডের (R G Kar) মূল অভিযুক্ত তথা ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে (Sanjay Roy) সিবিআইয়ের (CBI) তদন্তকারীদের হস্তান্তর করল কলকাতা পুলিশ (Kolkata Police)। বুধবার সকালেই দিল্লি থেকে আসা সিবিআইয়ের কর্তারা আর জি কর-কাণ্ডের তদন্ত শুরু করলেন। পাশাপাশি এদিন কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে তদন্ত সংক্রান্ত সমস্ত নথিপত্র এবং সাক্ষীদের বয়ানও তুলে দেওয়া হয়েছে। বুধবার সকালেই অভিযুক্তকে সঙ্গে নিয়ে মেডিক্যাল টেস্টের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষার পর তাঁকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে (CGO Complex)।

সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের তোড়জোড় শুরু হয়েছে। পাশাপাশি আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে গিয়েও তদন্ত করবে সিবিআইয়ের একাধিক দল। বুধবার সকালেই দিল্লি থেকে সিবিআইয়ের ২৫ সদস্যের একটি দল এসে পৌঁছয় কলকাতায়। সিবিআইয়ের আধিকারিকদের পাশাপাশি ছিলেন মেডিক্যাল বিশেষজ্ঞ এবং ফরেন্সিক বিশেষজ্ঞেরা। সিবিআই সূত্রে খবর, এই বিশেষজ্ঞদের নিয়ে সিবিআইয়ের একটি দল পৌঁছবে আর জি কর হাসপাতালে। সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবেন তাঁরা। পাশাপাশি হাসপাতালের চার তলার যে সেমিনার হলে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে, সেখানে গিয়ে নমুনা সংগ্রহের কাজও করবেন বিশেষজ্ঞেরা।


সিবিআই সূত্রে খবর, বুধবারই জেরা পর্ব শুরু করবে তদন্তকারীরা। প্রথমেই ঘটনার সময়ে অভিযুক্ত এবং নিহতের মোবাইলের অবস্থান পরীক্ষা করা হবে। তারপর সঞ্জয়ের থেকে জানতে চাওয়া হবে বৃহস্পতিবার গভীর রাতে ঠিক কী হয়েছিল। পাশাপাশি জানতে চাওয়া হবে ওই সময় ঘটনাস্থলে অন্য কেউ ছিলেন কী না, থাকলেও কারা তাঁরা? এছাড়া সমস্ত নথি, প্রমাণ এবং তথ্য কলকাতা পুলিশের তরফে সংগ্রহ করা তথ্য সমস্ত কিছুই খতিয়ে দেখবে সিবিআইয়ের দল।


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...