Tuesday, June 2, 2026

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া সহজ, বোঝালো রাজ্য় পুলিশ

Date:

Share post:

আর জি করের ঘটনার পরে বারবার উঠে এসেছে মৃতা চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি। একাধিক গুজব ছড়ানো হয়েছে সেই রিপোর্ট নিয়েও। এরপরই কলকাতা পুলিশের তরফ থেকে গুজব ছড়ানো নিয়ে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে রাজ্য পুলিশের তরফে তথ্য দিয়ে শেয়ার করা হচ্ছে বিভিন্ন ভিডিও। এবার শেয়ার করা হল ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার সঠিক প্রক্রিয়া জানিয়ে ভিডিও।

হাওড়া কমিশনারেটের পুলিশ কমিশনার প্রবীন ত্রিপাঠি ভিডিও বার্তায় জানান, ময়নাতদন্তের রিপোর্ট পরিবারের হাতে দেওয়া হয়। তার অনলাইন প্রক্রিয়া এখনও শুরু না হলেও দ্রুত সেই প্রক্রিয়া শুরুর আশ্বাসও দেন তিনি। আদৌ এই প্রক্রিয়ায় কোনও জটিলতা বা দ্বিধার বিষয় নেই বলে জানান হাওড়া পুলিশ কমিশনার।

তিনি বর্ণনা করেন, মৃতের পরিবারকে সংশ্লিষ্ট থানায় লিখিত আবেদন করতে হবে। তার জন্য কোনও টাকা দিতে হয় না। থানা ময়নাতদন্তকারী ডাক্তারদের থেকে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই পরিবারের হাতে তুলে দেবেন। তার আগে পরিবারের পরিচয়পত্র যাচাই করে দেখা হবে। পরিবারের সম্পর্ক সঠিক ও কাগজে সমস্যা না থাকলে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে যাবেন। এই প্রক্রিয়ায় ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেতে সমস্যা হলে জেলা পুলিশ সুপারের দফতর বা কমিশনারের দফতরে জানাতে হবে। তৎক্ষণাৎ পদক্ষেপ নেবেন পুলিশ কমিশনার বা পুলিশ সুপার।

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...