Friday, June 19, 2026

মেয়র-সিপিকে কেন আমন্ত্রণ নয়? রাজভবনে প্রকাশ্যেই ক্ষোভ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

স্বাধীনতা দিবসে রাজভবনের চা-চক্রে কেন আমন্ত্রিত নন কলকাতার মেয়র ফেরহাদ হাকিম (Firhad Hakim) ও কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Binit Goyel)? বৃহস্পতিবার বিকেলে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) ডাকা চা-চক্রে যোগ দিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি সরাসরি জানালেন, কলকাতার মেয়র ও পুলিশ কমিশনার পদ দুটি সাংবিধানিক। সুতরাং সে দুটোকে সম্মান করতেই হবে।ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতা মেয়র এবং পুলিশ কমিশনার দুটি পদই সাংবিধানিক। সুতরাং সেই পদে কারা বসে আছেন সেটা মুখ্য নয়। এদিনের আনুষ্ঠানিক চা চক্রে মেয়র এবং পুলিশ কমিশনারকে আমন্ত্রণ জানানো উচিত ছিল। ফিরহাদ হাকিম বা বিনীত গোয়েলের সঙ্গে রাজভবনের কোনও সমস্যা যদি থেকেও থাকে, “চেয়ারকে সম্মান জানানো উচিত ছিল”। পদকে সম্মান জানানোটাই প্রথা। এই নিয়ে রাজ্যপালের সচিবের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা।

আমন্ত্রণ না জানালেও এদিন রাজভবনে ফিরহাদ হাকিম (Firhad Hakim) নিয়ে যান মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীকে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে ফিরে আসেন বিনীত গোয়েল।  রাজভবনে গিয়েও রাজ্যপালের এড়িয়ে চলেন মুখ্যমন্ত্রী। তিনি রাজভবনের বারান্দায় নাগরিক সমাজের সঙ্গে কুশল বিনিময় ও আলাপচারিতা করছেন।






Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...