Monday, June 22, 2026

কেন রুপোর পদক পেলেন না বিনেশ, কী জানাল ক্যাস ?

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে রুপো পাচ্ছেন না বিনেশ ফোগাট। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে খারিজ হয়ে যায় ভারতীয় কুস্তিগিরের আবেদন। আগামী শুক্রবার ১৬ আগাস্ট পর্যন্ত কোর্ট অফ অর্বিট্রেশন ফর স্পোর্টস রায়দান পিছিয়ে দিলেও বুধবার রাতে ভারতীয় অলিম্পিক্স সংস্থার (আইওএ) প্রধান পিটি ঊষা জানিয়ে দিলেন, ক্যাসে খারিজ হয়ে গিয়েছে বিনেশের আবেদন। ফলে অলিম্পিক্স পদক পাচ্ছেন না বিনেশ।

এই নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের তরফে জানানো হয়, ‘রুপোর পদক চেয়ে আবেদন করেছিলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। তাঁর সেই আর্জি খারিজ হয়েছে। অলিম্পিক্স কুস্তিতে পদক দেওয়ার যে নিয়ম কার্যকর ছিল তা বহাল থাকছে। বিনেশ এবং আইওএ-কে এই নিয়ম মেনে নিতে হবে।’ মেয়েদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উঠলেও বাড়তি ১০০ কেজি ওজনের কারণে ডিসকোয়ালিফাই হয়েছেন বিনেশ। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী, এই বিভাগে সকল প্রতিযোগীর মধ্যে তিনি থাকবেন সবার শেষে।

এই রায় জানার পর হতাশা প্রকাশ করেছেন আইওএ সভাপতি। ঊষা বলেন, ‘আন্তর্জাতিক ক্রীড়া আদালতের বিচারক খারিজ করে দিয়েছেন। ক্যাসের এই রায়ে আমি হতাশ। ক্রীড়া জগতের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত বলে রায়ে উল্লেখ করা হয়েছে।’ ক্যাসে আবেদন করে বিনেশ জানিয়েছিলেন, অলিম্পিক্স থেকে বাতিল করা হলেও তাঁকে অন্তত রুপো দেওয়া হোক। কারণ, ওজন-সমস্যা ছাড়াই নিয়ম মেনে তিনি ফাইনালে উঠে রুপো নিশ্চিত করেছিলেন। কিন্তু অলিম্পিক কুস্তির নিয়মে বদল চায়নি ক্যাস।

আরও পড়ুন- কেন পিঙ্ক বল টেস্ট আয়োজনে নারাজ বিসিসিয়াই ? মুখ খুললেন জয় শাহ


Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...