Wednesday, June 24, 2026

ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়ল কর্পোরেশনের দায়িত্বে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব দ্বিবেদী

Date:

Share post:

এবার রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে দায়িত্ব দেওয়া হল ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল কর্পোরেশনের (West Bengal Financial Corporation)। চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন তিনি। এতদিন এই দায়িত্ব সামলাচ্ছিলেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার (Abhirup Sarkar)। তাঁর মেয়াদ ৩০ অগাস্ট শেষ হচ্ছে। এবার তাই চেয়ারম্যান পদে আসছেন হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। বৃহস্পতিবার নবান্ন সূত্রে এই খবর মিলেছে।

MSME সেক্টরকে ঋণ দান করে এই নিগম। গত কয়েক বছরে এই নিগম লাভের মুখ দেখছে বলে নবান্ন সূত্রে খবর। এতদিন চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছিলেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার (Abhirup Sarkar)। কিন্তু এই পদে পর পর দুটি টার্মের বেশি কেউ থাকতে পারেন না। সেই কারণেই অভিরূপের জায়গাতে আনা হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবকে।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...