Friday, March 27, 2026

সুতিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃ.ত্যু এক ব্যক্তির 

Date:

Share post:

চাষের জমিতে পশুর প্রবেশ রুখতে দেওয়া বিদ্যুৎবাহী বেড়া স্পর্শ করে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত নুরপুর-ফতেপুর গ্রামে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একটি গবাদি পশুরও। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নিজের চাষের জমিতে পটল তোলার কাজ করতে যান নুরপুর-ফতেপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৮০) নামে এক ব্যক্তি। তিনি যখন নিজের জমি থেকে চাষাবাদের কাজ শেষ করে ফিরে আসছিলেন সেই সময় তার নিজের জমির ঠিক পাশে বুদ্ধ শেখ নামে এক ব্যক্তির চাষের জমি ঘিরে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশত হাত দিয়ে ফেলেন। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।স্থানীয় সূত্র জানা গিয়েছে, বুদ্ধ শেখ নামে ওই ব্যক্তি এ বছর তার নিজের চাষের জমিতে ভুট্টা চাষ করেছেন। কিন্তু গত কয়েকদিন ধরে বন্য শুকররা বারবার তার জমি আক্রমণ করে ক্ষেতের ফসল নষ্ট করে দিচ্ছিল। সেই কারণে তিনি নিজের জমির চারপাশে বিদ্যুতের তারের বেড়া লাগিয়েছিলেন। প্রতিদিন রাতে ওই বেড়াতে বিদ্যুৎ সংযোগ দেওয়া থাকলেও ভোর ছ’টার মধ্যে বুদ্ধ শেখ নিজের জমির বেড়ার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দিতেন বলে জানা গিয়েছে।কিন্তু বৃহস্পতিবার সকালে কোনও কারণে বুদ্ধ তিনি নিজের জমির বেড়ার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করতে ভুলে যান। এরফলে সাত সকালে মাঠে চড়তে যাওয়ার সময় একটি গবাদি পশু ওই বেড়া ছুঁয়ে ফেললে প্রথমে তার মৃত্যু হয়। এই ঘটনার কিছুক্ষণ পরে নজরুল ইসলাম নিজের চাষের জমি থেকে ফিরে আসছিলেন। কিন্তু তিনিও গোটা ঘটনাটি সম্পর্কে অবগত না থাকায় বুদ্ধর চাষের জমির বিদ্যুৎবাহী তার ছুঁয়ে ফেলেন।এই ঘটনার পর গ্রামের উত্তেজিত জনতা বুদ্ধ শেখের জমির কাছে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে সুতি থানার পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।ইতিমধ্যে নজরুল ইসলামের দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Related articles

জ্বালানির পর এবার বাড়তে চলেছে ৭৬৭ জরুরি ওষুধের দাম!

গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা আমজনতার। এবার মধ্যবিত্তের পকেটের খরচ বাড়িয়ে মেডিক্যাল পরিষেবাতেও মূল্যবৃদ্ধির কোপ। জাতীয় ওষুধ...

বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা! বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

শুক্রের সকাল থেকে রোদের দাপট দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ রাজ্যজুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টির দুর্যোগ চলতে পারে, সঙ্গী...

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...