Tuesday, March 31, 2026

“মাথা উঁচু করে বাঁচতে চাই”: আর জি কর-কাণ্ডে চোখে জল! দোষীদের কড়া শাস্তির দাবি রচনার

Date:

Share post:

“স্বাধীনতা দিবসে (Independence Day) দেশ স্বাধীন হয়েছে। আমরা কতটা স্বাধীন হয়েছি? আমরা কী স্বাধীনভাবে ঘুরতে পারছি? আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ডে মুখ খুললেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। ভয়াবহ রাতের কথা ভাবতেই চোখে জল তাঁর। পাশাপাশি কড়া শাস্তির দাবিও জানান তারকা সাংসদ। রচনা বলেন, দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর – একটার পর একটা ঘটনা। আমরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারব, সেটাই প্রশ্ন।

রচনা প্রশ্ন তোলেন, আমরা কেন কিছু করতে পারছি না? আর জি করের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভাষায় প্রকাশ করা যায় না। মুখে আনা যায় না।” এদিন কথা বলতে বলতে কেঁদে ফেলেন রচনা। চোখের জল মুছতে মুছতে বলেন, “দিনের শেষে কাজ করে গাড়ি করে ফিরি, সব মানুষ তা পান না। অনেক মহিলা হেঁটে, বাসে ঝুলতে ঝুলতে বাড়ি ফেরেন। কেউ ট্যাক্সি, অটো করে ফেরেন। তাঁরা যখন ফেরেন হয়তো এখন মনে হচ্ছে বাড়িতে ঠিকমতো পৌঁছতে পারবেন তো?

রচনা মনে করিয়ে দেন কেন হবে বলুন তো? মাথা উঁচু করে বাঁচব আমরা। পুরুষ মানুষ আমাকে দেখলে সম্মান করবে, বাঁচানোর চেষ্টা করবে, বিপদে পড়লে হাত ধরে বাড়ি পৌঁছে দেবে। পুরুষ মানুষের জাত কি এমন হবে আমাকে ছিঁড়ে খাবে?”এরপরই রচনা সাফ জানান, আর জি করের মতো এমন অন্যায়কে রুখতে কঠিন পদক্ষেপ করা প্রয়োজন। ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে বিচারব্যবস্থায় বদল আনা প্রয়োজন বলেও মনে করছেন তারকা সাংসদ। এছাড়া রাতের রাস্তায় বুধবার যাঁরা মিছিল করেছেন, সেই মহিলাদের কুর্নিশ জানান তৃণমূল সাংসদ।


Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...