Thursday, June 25, 2026

মুখপাত্রের পদ থেকে অপসারিত শান্তনু: সাংবাদিক বৈঠকে জানালেন জয়প্রকাশ

Date:

Share post:

বুধবার বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) জানিয়েছিলেন মুখপাত্রের পদ থেকে একজনকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। তবে, সেই সময় নাম জানাননি তিনি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূলের সহ–সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder) জানিয়ে দিলেন, প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে (Shantanu Sen) মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তৃণমূলের সহ–সভাপতি জানান, “তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্রদের তালিকা রয়েছে সেখান থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে (Shantanu Sen) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা কদিন আগেই হয়েছে। আরজি কর হাসপাতালে ঘটনা শুরুর পরপরই তাঁকে সরানো দেওয়া হয়েছে। গত কয়েকদিনে মিডিয়ার সামনে উনি যে বক্তব্য তুলে ধরেছিলেন সেই বক্তব্য ওনার নিজের। দলের এ বিষয়ে কোন দায়িত্ব নেই।”

আর জি করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পরে সরব হন সেখানকার প্রাক্তনী তথা রাজ্যসভার তৃণমূলের প্রাক্তন সাংসদ ডা শান্তনু সেন। চিকিৎসকদের প্রতিবাদকে সমর্থনই শুধু নয়, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও অভিযোগ করেন শান্তনু। এর পরই এদিন সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হল, শান্তনু বক্তব্য একান্তই তাঁর নিজের, দলের তাতে কোন সায় নেই।







Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...