Tuesday, June 9, 2026

রোহিঙ্গা নিয়ে বিরোধী দলনেতার প্রবল মিথ্যাচার: তথ্য তুলে ফাঁস তৃণমূলের

Date:

Share post:

এ যেন গল্পের গরু গাছে চড়া! বাংলায় নাকি ৭০ লক্ষ রোহিঙ্গা! নির্বাচন কমিশনে ও বাংলার মানুষের সামনে ক্রমাগত এইসব মিথ্যে তথ্য প্রচার করছেন রাজ্যের কাণ্ডজ্ঞানহীন বিরোধী দলনেতা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক ও রাষ্ট্রসংঘের পরিসংখ্যানেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সেই মিথ্যাচারের বেলুন চুপসে গিয়েছে। বৃহস্পতিবারই তাঁর এই কুৎসাকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, এত রোহিঙ্গা যদি বাংলায় থাকে তাহলে তাদের ঠিকানা দিন! মুখ্যমন্ত্রীর এই চ্যালেঞ্জের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) রিপোর্টেও কার্যত শুভেন্দুর মুখে চুনকালি পড়েছে।

বাংলায় ১,০০০-১,২০০ রোহিঙ্গা
অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) দেওয়া পরিসংখ্যান বলছে, ভারতে আনুমানিক ৪০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। আর বিরোধী দলনতো (LoP) বলছেন, শুধু বাংলাতেই নাকি ৭০ লক্ষ রোহিঙ্গা (Rohinga)! স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য বলছে, এই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের অধিকাংশই দিল্লি, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর, তেলেঙ্গানায় বসবাস করে। ৪০ হাজারের মধ্যে বাংলায় রয়েছে মাত্র ১০০০ থেকে ১২০০ রোহিঙ্গা। তার মধ্যেও অনেকে রাষ্ট্রসংঘের রেজিস্টার্ড শরণার্থী।

বিশ্বে ১০ লক্ষ রোহিঙ্গা, তার মধ্যে ৯ লক্ষই বাংলাদেশে
আবার রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, গোটা বিশ্বে বর্তমানে রোহিঙ্গা রয়েছে প্রায় ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ। তার মধ্যে ৯ লক্ষেরও কিছু বেশি রোহিঙ্গা রয়েছে বাংলাদেশের কক্সবাজার ও তার সংলগ্ন এলাকার উদ্বাস্তু শিবিরে। অর্থাৎ বাকি থেকে যায় একলক্ষেরও কম। এক্ষেত্রে গোটা বিশ্বেই যেখানে রোহিঙ্গা (Rohinga) সম্প্রদায়ের ১০ লক্ষ মানুষ টিকে আছে, সেখানে কোন মুখে বাংলায় ৭০ লক্ষ রোহিঙ্গার কথা বলেন বিরোধী দলনেতা?

আরও পড়ুন: অধ্যক্ষের ঘরে বসে ছাত্রীকে ‘আত্মহত্যায় প্ররোচনা’র প্লট! প্রকাশ্যে ওড়িশার ভিডিও

রোহিঙ্গারা মায়ানমারের, বাংলায় কথা বলবে কী করে?
মূলত মায়ানমারের রাখাইন প্রদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষই রোহিঙ্গা জনজাতিভুক্ত। নাগরিক অধিকার ও নিরাপত্তার অভাবে বহু বছর ধরে এই রোহিঙ্গারা দেশছাড়া। আর এই রোহিঙ্গাদের মাতৃভাষাও রোহিঙ্গা ভাষা নামেই পরিচিত। সেই ভাষার সঙ্গে বাংলা ভাষার কোনও সম্পর্কই নেই। শুভেন্দু অধিকারী অথবা রাজ্য বিজেপির নেতাদের যে ভাষা সম্পর্কে ন্যূনতম জ্ঞানও নেই, সেটা তাঁদের অভাব-অভিযোগেই স্পষ্ট।

Related articles

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...