Saturday, April 4, 2026

আরজি করে প্রতিবাদী ছাত্রদের পাশে থাকার আশ্বাস রাজ্যপালের

Date:

Share post:

আরজি করে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রতিবাদী ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললেন তিনি। তাদের বিচারের আশ্বাস দিলেন ।‌দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথাও মিলল তার বক্তব্যে।

রাজ্যপাল পড়ুয়া চিকিৎসকদের বলেন, আমি আপনাদের সঙ্গে আছি। আপনারা বিচার পাবেন। আমরা সকলে রয়েছি আপনাদের সঙ্গে।
বিগত কয়েক দিনে হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে আনন্দ বোস বলেন, ‘আপাতত পরিস্থিতি খতিয়ে দেখতে দিন। এর পর আপনাদের সঙ্গে কথা বলে, আপনাদের মতামত নিয়েই যাবতীয় পদক্ষেপ করব আমরা। এরপরই ইমার্জেন্সি বিল্ডিংয়ে যান তিনি।

বুধবার রাত ১২টা নাগাদ আরজি করের সামনে ‘রাত দখলের’ কর্মসূচি শুরু হয়। ঠিক তার পর পরই একদল উন্মত্ত জনতা হাসপাতালের ভিতরে ঢুকে ভাঙচুর চালাতে থাকে। প্রায় আধ ঘণ্টা ধরে হাসপাতাল চত্বরে তাণ্ডব চালায় তারা। পরে ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কয়েক জন পুলিশকর্মী জখমও হয়েছেন হামলাকারীদের ছোড়া ইটে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...