Wednesday, June 24, 2026

আরজি কর-কাণ্ডে মহিলা অফিসারকে তদন্তের ভার CBI-এর!

Date:

Share post:

মহিলা চিকিৎসককে (Lady doctor) ধর্ষণ করে খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। বুধবার আরজি কর (RG Kar Medical College and Hospital) নিয়ে বিশেষ বৈঠক করেন কেন্দ্রীয় এজেন্সির কর্তারা। জানা যাচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক মহিলা অফিসারকে তদন্তের ভার দেওয়া হয়েছে। পাশাপাশি দিল্লি এসি ১ (AC-1) শাখায় মামলা রুজু করা হয়েছে বলে খবর।

আরজি কর-কাণ্ডে ইতিমধ্যেই এই মামলার সব কেস ডায়রি হাতে নিয়ে নিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। ১২ জনের বিশেষ টিম গঠন করা হয়েছে। সেখানে রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞ,ডাক্তার ও তদন্তকারী আধিকারিকরা। তদন্তের মূল দায়িত্বে থাকছেন দিল্লির অফিসাররা, সাহায্যে কলকাতার স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। তদন্তের প্রতিমুহূর্তের আপডেট নেবেন সিবিআই-এর অ্যাডিশনাল ডিরেক্টর। ডিআইজি, এসপি,ডিএসপি ও ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা তাঁর নির্দেশ মতো কাজ করবেন।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...