Wednesday, June 24, 2026

২০৩৬ অলিম্পিক্স আয়োজন নিয়ে বড় ভাবনা মোদির, কী বললেন তিনি

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে ২০২৪ প্যারিস অলিম্পিক্স। আর অলিম্পিক্স শেষ হতেই স্বাধীনতা দিবসের দিন বড় অলিম্পিক্স নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০৩৬ সালে দেশের মাটিতে অলিম্পিক্স করতে চান বলে জানান প্রধানমন্ত্রী। জানান ২০৩৬ অলিম্পিক্সের জন্য বিড করবে ভারত। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই নিয়ে এদিন মোদি বলেন, “ ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করা ভারতের স্বপ্ন। আমরা তার প্রস্তুতি শুরু করে দিয়েছি। গোটা বিশ্ব দেখেছে ভারত কত ভাল ভাবে জি২০ বৈঠক আয়োজন করেছে। এতেই প্রমাণ হয়েছে যে ভারতের বড় মাপের কোনও ইভেন্ট আয়োজন করার ক্ষমতা রয়েছে। অলিম্পিক্সের মতন টুর্নামেন্টের আয়োজন আমাদের স্বপ্ন।”

এদিকে এদিন লালকেল্লায় উপস্থিত ছিলেন অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করা অ্যাথলিটরা। তাদের উদ্দেশে মোদি বলেন, “ আজ আমাদের মধ্যে সেই যুবারা আছেন যারা অলিম্পিক্সের মঞ্চ থেকে দেশকে গর্বিত করেছেন। ১৪০ কোটি দেশবাসীর তরফ থেকে আমি আমাদের অ্যাথলিটদের শুভেচ্ছা জানাব। আর কিছুদিনের মধ্যেই ভারতের একটা বড় দল প্যারালিম্পিকের জন্য প্যারিস যাবে। তাঁদেরও শুভেচ্ছা।”

ভারতের সঙ্গে সৌদি আরব, কাতার এবং তুরস্ক ২০৩৬ অলিম্পিক্স আয়োজনের দৌড়ে রয়েছে। আগামী বছর নির্বাচনের পর ২০৩৬-এর আয়োজক দেশের নাম জানাবে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা।

আরও পড়ুন- প্যারিস অলিম্পিকে দেশের পতাকাবাহক হতে পেরে গর্বিত মনু ভাকের


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...