Sunday, April 5, 2026

We want justice: কলকাতা শহর বাংলাজুড়ে ‘রাত দখল’ মহিলাদের

Date:

Share post:

আর জি কর হাসপাতালে স্নাতকোত্তর পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদে গর্জে উঠেছে সারা দেশ। এই নারকীয় হত্যাকাণ্ডের বিচার চেয়ে বুধবার মধ্যরাতে মহানগর-সহ রাজ্যজুড়ে পথে নেমেছেন মহিলারা। তাঁদের সমর্থন জানিয়ে নেমেছেন অনেক পুরুষও। যোধপুর পার্কে ধর্নায় বসেছেন সুখেন্দুশেখর রায়। তবে এই জমায়েতে কোথাও কোনও রাজনৈতিক পতাকা নেই। শুধুমাত্র রয়েছে জাতীয় পতাকা।

১০ অগাস্ট রাতে প্রেসিডেন্সির প্রাক্তনী রিমঝিম সিংহের একটা ফেসবুক পোস্ট থেকেই এদিনের রাতের কর্মসূচি সূচনা। রাত পৌনে বারোটার সময় এই কর্মসূচির কথা থাকলেও মোটামুটি দশটা থেকেই কলকাতার বিভিন্ন প্রান্ত উত্তর থেকে দক্ষিণে জড়ো হন মহিলারা। শুধু কলকাতা নয়, হাওড়া-হুগলি-উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, শিলিগুড়ি, মুর্শিদাবাদ মালদহ-সহ বাংলা জুড়েই দাবি ওঠে, “We want justice”। রাত ৯টার আগেই ৮বি বাসস্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলেন অন্যতম উদ্যোক্তা রিমঝিম। বলেন, ‘‘এই বিপুল সাড়া প্রমাণ করে যে, আমাদের সকলের মধ্যেই ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকেই আমরা জড়ো হয়েছি। বিচার তো আমরা অবশ্যই চাইব। কিন্তু মনে রাখতে হবে, কাঠামোগত পরিবর্তন দরকার। মূলে গিয়ে শোষণের প্রত্যেকটা কারণকে তুলে ধরা দরকার।’’

আরজি কর হাসপাতালের সামনেও জমায়েত হন প্রতিবাদীরা। রাতের শহর দখলের জমায়েতে কেউ জাতীয় পতাকা হাতে, কেউ মুখে কালো কাপড় বেঁধে হাজির হন। কলেজ স্ট্রিট, অ্যাকাডেমি চত্বরেও একই ছবি। অ্যাকাডেমি চত্বরে বিভিন্ন নাটকের দল এবং সংগঠন ছোট ছোট পথনাটিকা পরিবেশন করেন।

আরও পড়ুন- আরজিকর কাণ্ড: হাইকোর্টের নির্দেশের পরেই সক্রিয় CBI, নমুনা সংগ্রহ হাসপাতালের

 

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...