Sunday, June 28, 2026

‘বোর্ড কখনও রোহিত-বিরাটকে দলীপ ট্রফি খেলতে বলেনি’: জয় শাহ

Date:

Share post:

সম্প্রতি এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যমে রিপোর্টে বলা হয়, দলীপ ট্রফি খেলবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। আর এই নিয়ে এবার মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ। জানালেন, বোর্ড কখনও রোহিত-বিরাটকে দলীপ ট্রফি খেলতে বলেনি।

এই নিয়ে বোর্ড সচিব জয় শাহ বলেন, “ রোহিত-বিরাটের মতো ক্রিকেটারকে দলীপ খেলার জন্য জোর করা উচিত নয়। এই প্রতিযোগিতা খেলতে গিয়ে চোট লাগার আশঙ্কা থাকবে। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়াও কিন্তু সিনিয়র ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতে বলে না। ক্রিকেটারদের যোগ্য সম্মানটা দেওয়া উচিত।” এরপরই বোর্ড সচিব বলেন, “ রোহিত-বিরাট বাদ দিয়ে সকলেই খেলবে। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানো উচিত। ঈশাণ কিষান এবং শ্রেয়স আইয়র বুচিবাবু ট্রফিতেও খেলবে।”

আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু দলীপ ট্রফি । এই ট্রফির জন্য চারটি দলের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে। তাঁরা হলেন শুভমন গিল, অভিমন্যু ঈশ্বরণ, রুতুরাজ গায়কোয়াড এবং শ্রেয়স আইয়রকে।

আরও পড়ুন- আবেদন খারিজ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিনেশের


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...