Sunday, June 21, 2026

আর জি করের নবনিযুক্ত অধ্যক্ষকে সিজিও কমপ্লেক্সে নিয়ে গেল সিবিআই! কিন্তু কেন?

Date:

Share post:

রাত দখলের নামে আর জি কর (R G Kar) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বুধবার রাতে তাণ্ডব চলেছে। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে আসে সিবিআই(CBI)-এর তদন্তকারী দল। সূত্রের খবর, বেশকিছু সময় ধরে নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পালকে (suhrita Paul) জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের দুই গোয়েন্দা। পাশাপাশি, “অভিশপ্ত” সেমিনার হলে সিবিআই- এর আরেকটি দল তল্লাশি চালায় ও সেমিনার হল ঘুরে দেখেন।

রাত সাড়ে দশটা নাগাদ আর জি করের অধ্যক্ষ সুহৃতা পালকে নিয়ে বাইরে আসেন সিবিআই আধিকারিকরা। এরপর নিজের গাড়িতে ওঠেন। সূত্রের খবর, তাঁর পরবর্তী গন্তব্য সিজিও কমপ্লেক্স। কিন্তু কী কারণে সুহৃতা পালকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা স্পষ্ট নয়।

এর আগে দীর্ঘক্ষণ আন্দোলনকারীরা নতুন অধ্যক্ষ সুহৃতা পালকে ঘেরাও করে রেখেছিলেন। নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন পড়ুয়ারা। লিখিত ভাবে নিরাপত্তার বিষয়টি স্পষ্ট করে জানাতে হবে এই দাবি তুলেছেন আন্দোলনকারীরা। অধ্যক্ষকে লিখিত ভাবে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলেও দাবি তাঁদের। সমস্ত প্রশ্নের জবাব না দিলে অধ্যক্ষকে যেতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। কিন্তু পরে সিবিআই তাঁকে নিয়ে বাইরে আসে।

হাসপাতালে বুধবার মধ্যরাতে তাণ্ডবের পর বৃহস্পতিবার সন্ধেয় সিবিআই আধিকারিকরা আসেন। বেশ কিছুক্ষণ হাসপাতালের জরুরি বিভাগ-সহ একাধিক জায়গা পরিদর্শন করে সিবিআই। এর পর প্রিন্সিপালের ঘরে পৌঁছন আধিকারিকরা। সদ্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে সিবিআই। জানা যাচ্ছে, তথ্য প্রমাণ জোগাড়ের চেষ্টায় প্রিন্সিপালকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হল। ঘটনার সময় এই হাসপাতালের অধ্যক্ষ পদে ছিলেন না ডাঃ সুহৃতা পাল।

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...