Monday, April 6, 2026

চিকিৎসক বা চিকিৎসাকর্মীদের উপর হামলায় ৬ ঘণ্টার মধ্যে এফআইআর দায়েরের নির্দেশ ডিজিএইচএসের

Date:

Share post:

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বা চিকিৎসাকর্মীদের উপর হামলা নিয়ে কড়া অবস্থান নিল ‘ডিরেক্টরেট জেনারেল অফ হেল্থ সার্ভিসেস’। এমন ঘটনার ক্ষেত্রে ছ’ঘণ্টার মধ্যে এফআইআর দায়ের নির্দেশ দিয়েছে ডিজিএইচএস। সেই এফআইআর করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে। শুক্রবার এক নির্দেশিকায় এ কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থা। আরজি কর-কাণ্ড নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, ঠিক সেই সময়েই পাঠানো হয়েছে ওই নির্দেশিকা।

ডিজিএইচএস-এর ডিরেক্টর অতুল গোয়েল যদিও ওই নির্দেশিকায় সরাসরি আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যা কিংবা ‘রাত দখল’ কর্মসূচির সময় ভাঙচুরের প্রসঙ্গ টেনে আনেন নি। তিনি নির্দেশিকায় লিখেছেন, সাম্প্রতিক সময়ে হাসপাতালে চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের উপর হামলার ঘটনা উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছে। অনেকেই আক্রান্ত হয়েছেন, হুমকির মুখে পড়েছেন। মূলত রোগী এবং রোগীর পরিজনরাই ওই হামলা চালাচ্ছেন বলে জানানো হয়েছে।

অবশ্য, আরজি কর-কাণ্ডের নেপথ্যে রোগী অসন্তোষের কোনও সম্পর্ক নেই। গত ৮ অগস্ট রাতে আরজি করের সেমিনার হলে ধর্ষণ ও খুন করা হয় এক মহিলা চিকিৎসককে। ওই ঘটনার প্রতিবাদে মেয়েদের রাত দখলের কর্মসূচির মধ্যেই বুধবার রাতে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। তছনছ করা হয় হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, এইচসিসিইউ, সিসিইউ, ওষুধের স্টোররুমও। সেই হামলায় আক্রান্ত হন হাসপাতালের কয়েক জন চিকিৎসাকর্মী এবং জুনিয়র চিকিৎসকও।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...