Saturday, April 4, 2026

এবারের মেলায় উপহার মুখ্যমন্ত্রীর, গঙ্গাসাগরে ১০০ শয্যার হোস্টেল তৈরি করছে রাজ্য

Date:

Share post:

গঙ্গাসাগর মেলায় সারা ভারত থেকে আসা পুণ্যার্থী এবং বছরের অন্যান্য সময় আসা পর্যটকদের কথা মাথায় রেখে ১০০ শয্যা বিশিষ্ট হোস্টেল তৈরি করছে রাজ্য সরকার। আগামী বছর জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলার আগেই পুণ্যার্থীদের জন্য সেটি খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই কারণে পূর্ত দফতর আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বাড়িটি তৈরির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে।

প্রতি বছর, জানুয়ারির একেবারে শুরুতে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সেই সময় তাঁর হাতেই এই নতুন সুবিশাল হোস্টেলের উদ্বোধনেরও পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে। এই হোস্টেল চালু হলে মেলার সময় তো বটেই বছরের অন্যান্য সময়েও পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা আরও ভালো হবে বলে মনে করা হচ্ছে। প্রকল্পের অগ্রগতি নিয়ে কদিন আগে নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠকও হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। যে বৈঠকে উপস্থিত ছিলেন পূর্তমন্ত্রী পুলক রায় এবং পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তার সঙ্গে ছিলেন উচ্চপদস্থ অফিসাররা। ওই বৈঠকেই ডিসেম্বর মাসের ১৫ তারিখের লক্ষ্যমাত্রা নেওয়া হয়।

এছাড়া পর্যটন দফতরের গন্ধিঘাট সংলগ্ন এলাকায় সৌন্দর্যায়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। ১৮ কোটি টাকা ব্যয় করে তা গড়ে তোলা হবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘‌উৎসধারা’‌। এই প্রকল্পের কাজ ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী তথ্য সংস্কৃতি দফতরেরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব রয়েছে পূর্ত দফতরের উপরে। যার কাজ দ্রুততার সঙ্গে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। টালিগঞ্জের চলচ্চিত্র শতবর্ষ ভবন থেকে শুরু করে প্রিন্স আনওয়ার শাহ রোডের কাছে মিউজিক অ্যাকাডেমি বিল্ডিং দ্রুত করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন- দু.ষ্কৃতীদের হাতে আ.ক্রান্ত ইয়ামালের বাবা, গ্রে.ফতার চার

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...