Tuesday, June 23, 2026

বিজেপিকে চ্যালেঞ্জের সাহস নেই মমতা ছাড়া কোনও বিরোধীর নেই: সুব্রহ্মণ্যম স্বামী

Date:

Share post:

বিরোধী দলের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) যোগ্যতার পক্ষে সওয়াল করলেন বিজেপি (BJP) নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)। নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) তিনি লেখেন, “অন্য কোন বিরোধী দলনেতার মধ্যে বিজেপিকে চ্যালেঞ্জ করার সাহস নেই।”

লোকসভা নির্বাচনে বাংলায় লজ্জাজনক হার হয়েছে বিজেপির তাদের আসার ফানুস চুপসে গেছে শাসক দল তৃণমূলের কাছে বিজেপিকে রক্ষার ক্ষমতা বিরোধীদের মধ্যে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়েরই সবচেয়ে বেশি সে কথা স্বীকার করে নিলেন বিজেপিরই নেতা সুব্রহ্মণ্যম স্বামী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,
“আমার মতে, বিরোধী দলের প্রধান প্রধানমন্ত্রী প্রার্থী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের অন্য কারও বিজেপিকে চ্যালেঞ্জ করার সাহস নেই।”

 

তবে এই প্রথম নয় বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেন এই বিজেপি নেতা কয়েক মাস আগেই মমতা লেখা কবিতার প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। এক্স হ্যান্ডলে লিখেছিলেন, “২০২৩ সালের মাঝামাঝি সময়ে আমায় নিজের লেখা ৮৯৬ পাতার কবিতার বই কবিতাবিতান উপহার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি খুব ভাল ভাবে বইটির প্রথম পাতা থেকে পড়েছি। আজ আমি ৪৪৫ পাতার গার্জেন কবিতাটি পড়লাম এবং বাস্তব নিয়ে তাঁর কাব্যিক বোধ দেখে মুগ্ধ হলাম।”

গত বছর তৃণমূল সুপ্রিমোর সম্পর্কেও একই কথা বলেছিলেন সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর কথায়, “আমি অনেক লোককে চিনি। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে একটি বিন্দু অতিক্রম করবে না কারণ তারা ভয় পায় যে ইডি ধরবে… এটা ভারতীয় গণতন্ত্রের জন্য ভাল নয়”। বিরোধী জোটের যোগ্য নেত্রী যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তা স্বীকার করে নিলেন বর্ষীয়ান বিজেপি নেতাও।

আরও পড়ুন- ওয়ানড়ের ভূমিধসে ৩৫ জনের প্রাণ বাঁচিয়ে সাহসিকতার পুরস্কার নার্স সাবিনাকে

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...