Saturday, April 4, 2026

দু.ষ্কৃতীদের হাতে আ.ক্রান্ত ইয়ামালের বাবা, গ্রে.ফতার চার

Date:

Share post:

কয়েকদিন আগেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন স্পেনের তারকা তরুণ ফুটবলার লামিন ইয়ামালের বাবা মুনির নাসরাউই। রাস্তায় পোষ্য কুকুরকে নিয়ে ভ্রমণ করার সময় কয়েক জন দুষ্কৃতীর হাতে আক্রান্ত তিনি। তবে মুনির এখন সুস্থ। আর এবার এই নিয়ে মুখ খুললেন মুনির। জানালেন মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছেন তিনি। সূত্রের খবর, সেই ঘটনায় এবার সেই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

এই নিয়ে ইয়ামালের বাবা মুনির বলেন, “সবাই পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। এখন আমার শরীর ভাল আছে। সবাইকে ধন্যবাদ। জীবন এবং মৃত্যুর মাঝামাঝি জায়গায় নিজেকে দেখতে পেয়েছিলাম। নিজেকে শান্ত রাখার কারণেই সুস্থ হতে পেরেছি। আশা করি সঠিক বিচার পাব। প্রচণ্ড ভয় পেয়েছি এই ঘটনায়।”

এদিকে স্প্যানিশ পুলিশ জানিয়েছে, বুধবার রাতেই তিন জনকে গ্রেফতার করেছিলেন। বৃহস্পতিবার সকালে আরও একজনকে গ্রেফতার করেন তাঁরা। সেই দুষ্কৃতীদের মাতারো থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আরও পড়ুন- বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বেগ আইসিসির, টি-২০ বিশ্বকাপ সরতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে : সূত্র


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...