Saturday, April 4, 2026

ভুয়ো ডাক্তারদের হাতে প্রাণের ঝুঁকি মানুষের! সরকারকে কড়া নির্দেশ আদালতের

Date:

Share post:

ভুয়ো চিকিৎসক সমাজের জন্য চিন্তার বিষয়। নিরীহ রোগীরা তাদের কাছে গিয়ে নিজেদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছেন। বাড়ছে ভুয়ো চিকিৎসকের সংখ্যা। সতর্ক করল মাদ্রাজ হাই কোর্ট। পাশাপাশি মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি মুরলী শঙ্কর জানিয়েছেন, চিকিৎসা ব্যবস্থার কোনও ক্ষেত্রে ডিপ্লোমা করে অ্যালোপ্যাথি চিকিৎসা করা গুরুতর বিষয়। শক্ত হাতে এর মোকাবিলা করা দরকার।

তামিলনাডু সরকারের স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে মামলা করেছিলেন অমৃতলাল নামে এক ব্যক্তি। তাঁর একটি নার্সিংহোম ও ওষুধের দোকান রয়েছে। তাঁর কাছে জরিমানা আদায় করা হয়েছিল বলে অভিযোগ। জরিমানা আদায় ঠিক ছিল না। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, কোভিড সংক্রমণ ঠেকাতে বহু নিয়ম মানতে নির্দেশ দেওয়া হয়েছিল হাসপাতালগুলিকে। কিন্তু সরকারি কর্তারা অমৃতলালের নার্সিংহোমে পরিদর্শনের সময় দেখেন, সেই সমস্ত নিয়ম মানা হয়নি। তাই জরিমানা করা হয়।

আদালতের বিচারপতি জানান, সরকারি নির্দেশ মেনেছেন এমন কোনও প্রমাণ দেখাতে পারেননি অমৃতলাল। তাই আদালত সরকারকে জরিমানার টাকা ফেরতের নির্দেশ দেবে না। মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, ভুয়ো চিকিৎসকরা সমাজের জন্য বড় বিপদ। এই ছদ্মবেশী ডাক্তাররা নিরীহ মানুষের জীবন নিয়ে খেলছেন। এদেরকেই সত্যিকারের ডাক্তার মনে করে চিকিৎসার জন্য আসছেন, পর্যবেক্ষণ হাইকোর্টের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...