Tuesday, June 23, 2026

সকাল ৭টায় ‘ধূমকেতু’র প্রথম শো, ইতিহাস তৈরি করে বাংলায় ট্রেন্ড সেট দেবের!

Date:

Share post:

বছর দুয়েক আগে ‘পাঠান’ বা ‘জওয়ান’ দেখতে কাকভোর থেকেই সিনেমা হলের বাইরে লম্বা লাইন দিয়েছিলেন শাহরুখ ফ্যানেরা। এবার বাংলার বুকে বাংলা সিনেমার জন্য সেই ইতিহাস তৈরি করতে চলেছেন অভিনেতা প্রযোজক দেব (Dev)। ট্রেন্ড সেট করতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত দেব-শুভশ্রী (Dev & Shubhashree Ganguly)জুটির বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ (Dhumketu)। দর্শকের উন্মাদনা আর অগ্রিম টিকিট বুকিং-এর চাহিদা দেখে এবার সাউথ সিটি মলের আইনক্সে আগামী ১৪ অগাস্ট বৃহস্পতিবার সকাল সাতটায় প্রথম শো হতে চলেছে এই সিনেমার। এর আগে যা কোনদিন কারোর ক্ষেত্রে যেটা ঘটেনি, সেটাই করে দেখাতে চলেছে ‘দে-শু’ (DeSu) কেমিস্ট্রির ম্যাজিক।

সিনেমা মুক্তির ঘোষণা থেকে প্রথমদিনেই হাউজফুল টিকিট বুকিং – যত সময় গড়াচ্ছে ততই নতুন রেকর্ড, নতুন ইতিহাস গড়ছে ‘ধূমকেতু’ । বলিউডি আগ্রাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাংলায় ‘নো শো শেয়ারিং’-এর নীতিকে সফল করার লক্ষ্যে একশো শতাংশ এগিয়ে রয়েছে দেব- শুভশ্রী জুটির এই সিনেমা। দশ বছর পর প্রিয় জুটিকে দেখতে যে একটা আলাদা উন্মাদনা থাকবে তা আন্দাজ করেই দেব (Dev) এবং রানা সরকার (Rana Sarkar) সিনেমা প্রমোশনের মার্কেটিং যথাযথ করেছেন। নজরুল মঞ্চের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের পর থেকে সোশ্যাল মিডিয়ার ফিডে শুধুই দে-শুকে নিয়ে আলোচনা, যা খুব স্বাভাবিকভাবেই ‘ধূমকেতু’ সিনেমার প্রচারে যথেষ্ট কার্যকরী ভূমিকা নিয়েছে। তার প্রতিফলন হিসেবে অ্যাডভান্স বুকিং শুরু হতেই কার্যত ঝড় আছড়ে পড়েছে। এবার সেই কারণে প্রাইম টাইমের বাইরে গিয়ে প্রথম শো রাখার সিদ্ধান্ত নিতে হয় সিনে নির্মাতা ও ডিস্ট্রিবিউটরদের। একটা সময় যেটা শাহরুখ খানের সিনেমার (SRK Movies) ক্ষেত্রে দেখা গেছে এবার সেটাই বাংলায় করে দেখালেন দেব (Dev), তাও আবার বলিউডকে পাত্তা না দিয়ে।

দেবী চৌধুরানির টিজার দেখে প্রশংসায় পঞ্চমুখ কুণাল

কলকাতার সাউথ সিটি মলের (South City Mall) আইনক্সে প্রথমবারের জন্য কোনও টলিউড সিনেমা সকাল ৭টার শোতে হাউজফুল হয়ে বাংলা ছবির নতুন ইতিহাস গড়ল। মঙ্গলবার দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের অফিয়াল পেজ থেকে নির্মাতারা সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। পাশাপাশি জানা গেছে আগামী ২২ আগস্ট দেশজুড়ে ‘ধূমকেতু’ মুক্তি পেতে চলেছে।

যখন দেশের সরকার বাংলা আর বাংলা ভাষাকে অপমান করার ঘৃণ্য চক্রান্ত করছে, তখন তৃণমূল সাংসদ তথা অভিনেতা প্রযোজক দেব (Dev) বাংলা ভাষার সিনেমা নিয়ে গোটা দেশের চোখে চোখ রেখে চ্যালেঞ্জ নিতে তৈরি। নিন্দুক-সমালোচক আর বাংলা বিরোধীদের উদ্দেশ্যে তাই যেন মেগাস্টারের (Dev) অনুরাগীদের বার্তা, “যা বলে দে, তোর বাপ এসেছে”। আসছে ‘ধূমকেতু ‘(Dhumketu)।

 

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...