Wednesday, June 24, 2026

পড়াতেই হবে ন্যাশনাল কাউন্সিলের বই! কোন ক্লাসের জন্য বিজ্ঞপ্তি CBSE-র

Date:

Share post:

ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের (NCER) পাঠ্য পুস্তকই পড়াতে হবে স্কুলে। নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য এই বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। সেখানে বলা হয়েছে, কোনও আপত্তিকর বিষয় অন্তর্ভুক্ত নয়, এমন বইগুলিই ব্যবহার করতে হবে।বইগুলিতে কোনও শ্রেণি, সম্প্রদায়, লিঙ্গ বা ধর্ম সম্পর্কে মন্তব্য না থাকে- বিজ্ঞপ্তি দিয়ে সেই নির্দেশ দিয়েছে সিবিএসই। যদি কোনও স্কুল কোনও বেসরকারি প্রকাশনা সংস্থার বই বেছে নেয়, স্কুলকেই তাহলে সেই পাঠ্যক্রমে এমন কোনও বিষয়বস্তু নেই, তা নিশ্চিত করতে হবে।

তবে, শুধু নবম থেকে দ্বাদশই নয়, স্কুলগুলিকে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্তও NCERT-এর পাঠ্যপুস্তকগুলি ব্যবহার করার জন্য উৎসাহিত করা হয়েছে। তবে, স্টেট কাউন্সিলের বইও (Book) ব্যবহার করা যেতে পারে। সন্ধ্যা নায়ারের রিপোর্ট অনুসারে, আগে স্কুলগুলিতে সব ক্লাসের জন্য এনসিইআরটি পাঠ্যপুস্তক ও বেসরকারি প্রকাশকদের মধ্য থেকে বইগুলি বেছে নিত স্কুলগুলি। সোমবার সিবিএসই-এর বিজ্ঞপ্তি অনুসারে, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এনসিআরটি বইগুলি যদি না পাওয়া যায়, তখন স্কুলগুলিকে সিবিএসই ওয়েবসাইটে আপলোড করা বইগুলি ব্যবহার করতে হবে।

বোর্ডের কড়া নির্দেশ, সিবিএসসি অনুমোদিত স্কুলের পাঠ্যক্রমে যে বইগুলি বেছে নেওয়া হবে- তা তাদের ওয়েবসাইটে আপডেট করতে হবে। সেখানে স্কুলের সেক্রেটারি ও অধ্যক্ষ- উভয়ই নিজেদের স্বাক্ষর-সহ একটি ঘোষণাপত্রও অন্তর্ভুক্ত করতে হবে।

তবে, অধ্যক্ষরা দাবি করেন, উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের অভিভাবকরা প্রাইভেট প্রকাশকদের বই পছন্দ করেন। কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়ুয়াদের প্রস্তুত করতে সেগুলি সহায়তা করে। সেখানে এনসিইআরটি-র বই সহজ বলে মনে করা হচ্ছে।






Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...