Sunday, June 14, 2026

প্রকাশিত সদস্যদের নামের তালিকা, সংসদীয় কমিটিতে তৃণমূলের ৫ সাংসদ

Date:

Share post:

সংসদে প্রথম বাজেট অধিবেশন শেষ হয়েছে গত সপ্তাহে৷ শুক্রবার বেশ কয়েকটি সংসদীয় কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে সরকারের তরফে৷ পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হলেন দুই প্রবীণ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় এবং সৌগত রায়৷ কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন৷

পাশাপাশি অনগ্রসর শ্রেণির উন্নয়ন বিষয়ক কমিটিতে রয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ কমিটি অন এস্টিমেটেও আছেন তিনি৷ পাবলিক আন্ডারটেকিংস কমিটিতে আছেন প্রবীণ তৃণমূল সাংসদ, লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ তফসিলি জাতি, উপজাতি উন্নয়ন বিষয়ক কমিটিতে থাকছেন দুই তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল এবং মমতাবালা ঠাকুর৷

আরও পড়ুন- সেরা রূপটান শিল্পীর জাতীয় পুরস্কার পেলেন সোমনাথ, উৎসর্গ মৃত চিকিৎসককে!

 

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...