Monday, April 13, 2026

আর জি কর-কাণ্ডে দেশজুড়ে কর্মবিরতি চিকিৎসকদের! চরম ভোগান্তি রোগীদের

Date:

Share post:

কলকাতার আর জি কর (R G Kar) কাণ্ডের জেরে শনিবার সকাল ছটা থেকে কর্মবিরতি শুরু ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (Indian Medical Association)। দেশজুড়ে ডাক্তারদের এমন সিদ্ধান্তে চিকিৎসা পরিষেবায় বড় প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। আইএমএ সাফ জানিয়েছে, রবিবার সকাল ৬টা পর্যন্ত সব ধরনের নন-এমারজেন্সি মেডিক্যাল সার্ভিস বন্ধ রাখা হবে। দেশজুড়ে ৫৫ হাজার হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। আর তাতেই বেজায় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে রোগীদের। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে দেশে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ডাক্তারদের লাগাতার এমন সিদ্ধান্তে একাধিক রোগীমৃত্যুও হয়েছে বলে খবর।

তবে এদিন শুধু বেসরকারি হাসপাতালই নয়, সরকারি হাসপাতালেও স্বাস্থ্য পরিষেবা থমকে গিয়েছে বলে খবর। এদিন সারা দেশে ৪ লক্ষ চিকিৎসক এদিন কর্মবিরতি পালন করছেন বলে আইএমএ সূত্রে খবর। তবে এদিন দেশজুড়ে আপৎকালীন পরিষেবা ছাড়া আর সমস্তরকম পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে খবর। তবে আউটডোর বন্ধ থাকায় এদিন জরুরি বিভাগে বাড়ছে রোগীদের সংখ্যা। স্বাভাবিকভাবেই জরুরি বিভাগে বাড়ছে চাপ।

শুক্রবার সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে একটি মেমো পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। চিকিৎসক কিংবা কোনও স্বাস্থ্য কর্মীর উপর হামলা কিংবা হিংসার খবর পাওয়া গেলে ছয় ঘণ্টার মধ্যে তা নিয়ে এফআইআর দায়ের করতে হবে কর্তপক্ষকে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যে আর জি কর মামলার তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যে আর জি করের নির্যাতিতার সহকর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারীরা। কিন্তু এভাবে লাগাতার চিকিৎসকরা কর্মবিরতির পথে হাঁটলে আগামীদিনে বড়সড় বিপদের আশঙ্কা করা হচ্ছে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...