Monday, April 13, 2026

অন্য কোথাও খুন করে সেমিনার রুমে রাখা হয়েছিল! বিস্ফোরক নির্যাতিতার বাবা

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় শহর, রাজ্যের গণ্ডি ছাড়িয়ে উত্তাল গোটা দেশ। দেশের বেড়াজাল টপকে এই ঘটনার রেশ পড়েছে ভিনদেশেও। বিভিন্ন তথ্য সূত্রে জানা গিয়েছে, খুনের আগে টানা ৩৬ ঘণ্টা রোগী পরিষেবা দিয়েছিলেন ওই চিকিৎসক। শুরু থেকেই নিহত ছাত্রীর বাবা-মা তাঁদের মেয়ের ওপর অমানুষিক কাজ করানোর চাপের অভিযোগ তুলেছেন।

ফের এক চাঞ্চল্যকর অভিযোগ তুললেন নির্যাতিতার বাবা। মৃতার বাবার দাবি, যে সেমিরার রুম থেকে দেহ উদ্ধার হয়েছে বলে বলা হচ্ছে, সেখানে হয়তো আদৌ তাঁর মেয়েকে খুন করা হয়নি, অন্য কোনও ঘরে খুন করে তারপর ওই রুমে আনা হয়েছে।

মৃতার পরিবারের সন্দেহ, হাসপাতালের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট পুরোটাই এই ঘটনার জন্য দায়ী। অনেক বড় চক্র এর সঙ্গে জড়িত। নির্যাতিতার বাবা আরও গুরুতর অভিযোগ তুলে বলছেন, “মেয়ে সিনিয়র ডাক্তারদের থেকে পর্যাপ্ত সহযোগিতা পেত না, যা তার পেশাগত জীবনে সমস্যা সৃষ্টি করেছিল।” তাঁর আরও অভিযো, পাঁচজনের ডিউটিতে চারজন পুরুষের সঙ্গে তাঁদের মেয়েকে একা রাখা হত, যা তাঁদের সন্তানের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

আগেই নির্যাতিতার মা অভিযোগ করেন, আরজি কর মেডিক্যাল কলেজে যেতে মেয়ের ভালো লাগত না এবং কাজ ঠিকমতো করতে পারছিল না। তিনি আরও জানান, মেয়ে প্রায়ই বলত, ”আমার আর জি করে (RG Kar Hospital) যেতে এখন আর ভাল লাগে না।”

আরও পড়ুন:আর জি করে তাণ্ডবের জের! মীনাক্ষি-সহ ৭ জনকে তলব লালবাজারের

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...