Thursday, June 18, 2026

সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানি! ওসির বিরুদ্ধে কড়া অ্যাকশন লালবাজারের!

Date:

Share post:

খোদ ওসির বিরুদ্ধেই উঠল শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ! আর অভিযোগের তির দক্ষিণ কলকাতার (Kolkata) এক থানার ওসির দিকে। রক্ষকের নক্কারজনক ঘটনা প্রকাশ্যে আসতেই এক মুহূর্ত দেরি করেনি লালবাজার  (Lalbazar)। অভিযোগ পাওয়ামাত্রই অভিযুক্ত ওসিকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রক্ষকই যখন ভক্ষক হওয়ার স্পর্ধা দেখান, তখন যে উর্দিরও কোনো রেহাই নেই, সেই কড়া বার্তাই দিল লালবাজার।

ঘটনাটি ঘটে ফেব্রুয়ারি মাসের শেষদিকে। অভিযোগকারিণী ওই সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) দাবি, ডিউটি চলাকালীন তাঁকে যৌন হেনস্থা করেছেন ওই থানার ওসি (OC)। গত রবিবার তিনি সাহস করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই সেই ওসিকে কর্মচ্যুত করা হয়েছে লালবাজারের (Lalbazar) পক্ষ থেকে। কর্মক্ষেত্রে যৌন হেনস্থা বিরোধী আইন মেনেই ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

ঘটনার জাতীয় মহিলা কমিশন জানিয়েছে, এই ধরণের আচরণ কেবল লজ্জাজনকই নয়, বরং প্রশাসনের ওপর মানুষের ভরসা কমিয়ে দেয়। কমিশনের পক্ষ থেকে রাজ্যের ডিজিপি পীযূষ পাণ্ডেকে একটি চিঠি পাঠানো হয়েছে।

তবে রাজনৈতিক মহলের মতে, যখন হাথরাস, উন্নাওয়ের মতো ঘটনা হয়, তখন এই জাতীয় মহিলা কমিশন কোথায় থাকে? সেখানে কোনও রকমভাবে সরব হতে দেখা যায় না তাদের। আর এখানে রাজ্য প্রশাসনের কড়া ভূমিকার পরেও ঘোলা জলে মাছ ধরতে নেমেছে তারা।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...