Monday, April 6, 2026

প্রকাশিত ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সূচি, বাগানের সামনে কারা, লাল-হলুদই বা খেলবে কার বিরুদ্ধে

Date:

Share post:

রাজ্যের বর্তমান পরিস্থিতির কারণে বাতিল হয়েছে ডুরান্ড কাপের ডার্বি। দু’দল ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টকে ভাগ করে দেওয়া হয় এক পয়েন্ট। এরই মধ্যে প্রকাশ করা হল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সূচি। যে সূচি ডুরান্ড কর্তৃপক্ষ প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, শেষ আটে মোহনবাগানের সামনে পাঞ্জাব এফসি। অন্যদিকে ইস্টবেঙ্গল খেলবে শিলং লাজংয়ের বিরুদ্ধে। যে সূচি প্রকাশ করা হয়েছে, তাতে আপাতত দুই প্রধানের ম্যাচ কলকাতায় দেওয়া হয়নি। তবে নক আউট পর্বের একটি ম্যাচ যুবভারতীতে হবে।

যে সূচি প্রকাশ করা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে, ২১ আগস্ট থেকে শুরু হবে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের খেলা। সে দিন দু’টি খেলা হবে। সেদিন শিলং লাজং এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। সেই খেলা হবে সন্ধ্যা ৭টা থেকে শিলংয়ে। নর্থইস্ট ইউনাইটেড ও ইন্ডিয়ান আর্মি ম্যাচটি হবে বিকাল চারটে থেকে অসমের কোকরাঝাড়ে। ২৩ আগস্ট হবে বাকি দু’টি খেলা। ২৩ আগস্ট মুখোমুখি মোহনবাগান ও পাঞ্জাব। সেই খেলা বিকাল ৪টে থেকে হবে জামেশদপুরে। ওইদিন বেঙ্গালুরু এফসি বনাম কেরলা ব্লাস্টার্স ম্যাচটি হবে যুবভারতীতে।

একনজরে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের সূচি –

নর্থইস্ট ইউনাইটেড বনাম ইন্ডিয়ান আর্মি – ২১ আগস্ট, বিকাল ৪টে, কোকরাঝাড়
ইস্টবেঙ্গল বনাম শিলং লাজং এফসি – ২১ আগস্ট, সন্ধ্যা ৭টা, শিলং
মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি – ২৩ আগস্ট, বিকাল ৪টে, জামেশেদপুর
বেঙ্গালুরু এফসি বনাম কেরলা ব্লাস্টার্স – ২৩ আগস্ট, সন্ধ্যা ৭টা, যুবভারতী

আরও পড়ুন- ‘হাজার সোনার পদক পেয়েছি আমি’, দেশে ফিরে জানান বিনেশ


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...