Monday, March 23, 2026

লরির সঙ্গে গাড়ির ধাক্কা! মালদহে মৃত ৫, গুরুতর জখম ২

Date:

Share post:

ভয়াবহ পথ দুর্ঘটনা মালদহে (Maldah)। শনিবার ইংরেজবাজার থানার গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে পথদুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ২। পুলিশ সূত্রের খবর, মৃত এবং আহতদের সকলের বাড়ি আলিপুরদুয়ারে। তবে তাঁরা ঠিক কী কারণে মালদহে এসেছিলেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চার চাকার একটি গাড়ি কালিয়াচক থেকে মালদহের দিকে আসছিল। গাড়িতে ছিলেন সাত জন যাত্রী। শনিবার রাতে ইংরেজবাজার থানার গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি লরিকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার তীব্রতায় চারচাকা গাড়ির সামনের অংশটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়।

এদিকে সঙ্কটজনক অবস্থায় অন্য দু’জনকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। তবে কীভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।


Related articles

হরমুজে তেল নেই আমেরিকার, তবু রেকর্ড গড়ার পথে অপরিশোধিত তেলের দাম

হরমুজ প্রণালী বন্ধ থাকলেও আমেরিকার কোনও ক্ষতি হবে না। জোর গলায় জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও...

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...