Friday, June 19, 2026

ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরও রেহাই নেই! রবিবার ফের সিবিআইয়ের মুখোমুখি হতে হবে সন্দীপকে

Date:

Share post:

প্রায় সাড়ে ১৩ ঘণ্টা জেরার পর শনিবার গভীর রাতে সিজিও কমপ্লেক্স (CGO Complex) থেকে বেরিয়েছিলেন। তাতেও নিস্তার নেই। সিবিআই (CBI) সূত্রের খবর, রবিবার ফের তাঁকে তলব করা হয়েছে। তবে শনিবার সকালে সিজিও কমপ্লেক্সে প্রবেশের সময় আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) জোর গলায় বলেছিলেন, “কারা রটিয়ে দিয়েছে, আমাকে নাকি গ্রেফতার করা হয়েছে, এটা ঠিক নয়! আমাকে গ্রেফতার করা হয়নি।” তিনি এও জানান, তিনি সিবিআইকে তদন্তে সবদিক থেকে সহযোগিতা করছেন।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিকের কথায়, অধ্যক্ষর বিরুদ্ধে ঘটনাকে আড়াল করার একাধিক অভিযোগ সামনে আসছে। তদন্তে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। আরজি করে ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে প্রকৃত ঘটনা আড়ালের অভিযোগ আগেই এনেছিলেন ডাক্তারি পড়ুয়ারা এবং নির্যাতিতার পরিবার। সূত্রের খবর, তদন্তে নেমে এ ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। আর সেকারণেই সন্দীপের উপর সাঁড়াশি চাপ বাড়াচ্ছে সিবিআই।

সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার হাজিরা দেননি অধ্যক্ষ। পরিবর্তে পুলিশি নিরাপত্তা চেয়ে শুক্রবার তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এরপরই রাস্তা থেকে অধ্যক্ষকে তুলে শুক্রবার দুপুরে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান তদন্তকারীরা।


Related articles

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...