Saturday, March 14, 2026

আর জি করে হামলার ঘটনায় তৎপর পুলিশ! গ্রেফতার আরও ২

Date:

Share post:

আর জি করে (R G Kar) হামলার ঘটনায় পুলিশের (Police) জালে আরও ২। ইতিমধ্যে গ্রেফতারির সংখ্যা বেড়ে ৩২। সূত্রের খবর, যারা হামলার দিন আর জি করের গেটে হাজির ছিলেন ইতিমধ্যে ‘কল ডাম্পিং প্রযুক্তির মাধ্যমে ১ হাজার জনকে শনাক্ত করা হয়েছে। এদের সবাইকে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এমনটাই লালবাজার (Lalbazar) সূত্রে খবর।

এদিকে রবিবার আর জি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল জুনিয়র ডাক্তারদের। কলেজ স্কোয়ার থেকে বৃষ্টির মধ্যেই মিছিল শুরু। মেয়েদের ‘রাত দখল’-এর কর্মসূচি চলাকালীন আরজি করের জরুরি বিভাগ-সহ বেশ কিছু অংশে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনার পরে সমাজমাধ্যমে হামলার সময়কার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে পুলিশ। সেখানে হামলাকারীদের লাল দাগ দিয়ে চিহ্নিতও করা হয়েছে। সেই সূত্র ধরেই গ্রেফতার হয়েছেন বেশ কয়েক জন। এ জন্য সমাজমাধ্যমে পোস্ট দিয়ে সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছে কলকাতা পুলিশ।

অভিযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশকর্মীদের উপর হামলাও চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‌্যাফও। তারা এসে কাঁদানে গ্যাসের শেল ফাটাতেই ছত্রভঙ্গ হয়ে যায় ভিড়। সে সময় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। তবে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, হামলাকারীদের বেশিরভাগের হাতে ছিল ডিওয়াইএফআই-র পতাকা। তবে হামলার ঘটনা নিয়ে কলকাতা পুলিশ কমিশনার আগেই জানিয়েছিলেন, স্বতঃস্ফূর্ত ভাবে কোনও জমায়েত হলে, সেটা নিয়ন্ত্রণ করা তুলনামূলক কঠিন হয়। রাত দখলের কর্মসচির মাঝেই এই আক্রমণ হবে, সেটা বুঝতেই পারেনি কর্মরত পুলিশ কর্মীরা। অতর্কিতে আক্রমণের বিষয়টি বুঝতে পুলিশ যে ব্যর্থ হয়েছে, সে কথা স্বীকারও করে নেন পুলিশ কমিশনার।


spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...