Saturday, June 6, 2026

বাংলার সরকার ফেলা সম্ভব? নির্বাচিত সরকার নিয়ে কী বললেন তসলিমা

Date:

Share post:

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের একের পর এক বর্ণনা তুলে ধরার মধ্যেই বাংলায় আর জি করের ঘটনা নিয়ে অরাজকতা তৈরি করার বিষয় নিয়েও সচেতন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। সেক্ষেত্রে এক শ্রেণির মানুষ যে বাংলাদেশের মতো আন্দোলন গড়ে তুলে বাংলার সরকার ফেলার চক্রান্ত করছে, এমন আশঙ্কা উঠে এল তসলিমার লেখায়। তবে বাংলায় যারা এমন পরিকল্পনা নিয়েছেন তাঁরা ব্যর্থ হবেন বলেও ইঙ্গিত দিলেন বাংলাদেশের লেখিকা।

তসলিমা বাংলাদেশের সরকারের পতনের পরে ছাত্রদের আন্দোলনকে বারবার কাঠগড়ায় তুলেছেন, মৌলবাদী প্রভাবিত বলে। স্বৈরাচারী হাসিনা সরকারের পতনে আনন্দ প্রকাশ করার পরেও বাংলাদেশে উগ্রতা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। এবার বাংলায় আর জি করের ঘটনা নিয়ে আন্দোলনের ঘটনায় প্রায় তেমনই উদ্বেগ প্রকাশ তসলিমার। তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, “বাংলাদেশে যেমন পোলাপানরা মিছিল করে সরকার ফেলে দিয়েছে, পশ্চিমবঙ্গের অনেকেই তেমন করে সরকার ফেলে দিতে চাইছে।”

তবে সেটা বাংলায় সম্ভব নয় বলেও দাবি লেখিকার। তার কারণ হিসাবে বাংলায় মানুষের দ্বারা নির্বাচিত সরকারের উদাহরণ টেনে আনেন। তাঁর দাবি, “পশ্চিমবঙ্গের মমতা দিদি তো বাংলাদেশের হাসিনা আপার মতো ভোটারবিহীন নির্বাচনে জিতে আসেননি।”

Related articles

ভারতের হয়ে টেস্ট অভিষেক সুথারের, দল নিয়ে আত্মবিশ্বাসী গিল

আইপিএলের মেজাজ ছেড়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ফরম্যাটে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। শনিবার মুলানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে...

আরশোলাদের শান্তিপূর্ণ প্রতিবাদে অশান্তির চেষ্টা: গ্রেফতার গেরুয়াধারীরা

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রথমবার পথে নেমে আন্দোলনে ককরোচ জনতা পার্টি। রাজনৈতিক মঞ্চের বাইরে বেরিয়ে জাতীয় সংবাদমাধ্যমের...

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...