Saturday, June 27, 2026

সন্দেশখালিতে নতুন ব্লক সভাপতি নিয়োগ তৃণমূলের

Date:

Share post:

গ্রেফতারির ছ’মাস পর শেখ শাহজাহানের বদলে সন্দেশখালি-১ ব্লকের নতুন সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল নেতৃত্ব। একই সঙ্গে সাত মাস কারাবন্দি সন্দেশখালি-২ ব্লকের সভাপতি শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর বদলেও ব্লক সভাপতি বেছে নিল শাসকদল। সন্দেশখালি-১ ব্লকের সভাপতি করা হয়েছে মিজানুর রহমানকে। আর ব্লক-২-এর সভাপতি হয়েছেন দিলীপ মল্লিক।

তৃণমূল সূত্রে খবর, দমকলমন্ত্রী সুজিত বসু এবং অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী নতুন নাম প্রস্তাব করেন। এর পর সেই নামে সম্মতি দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পরেই ঘোষণা করা হয় সন্দেশখালি ১ এবং ২ ব্লকের নতুন সভাপতিদের নাম।

আরও পড়ুন- আর জি কর কাণ্ডে দোষীদের ফাঁসি চেয়ে সোমবার স্টুডিও পাড়ায় রাখিবন্ধন

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...