Tuesday, June 23, 2026

আজও রাত দখল, মহিলা সমাবেশ নিয়ে সতর্ক পুলিশ

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College & Hospital) মহিলা ডাক্তারের ধর্ষণ খুনের ঘটনায় যেভাবে রাজ্য জুড়ে প্রতিবাদ সংঘটিত হয়েছে তার জেরে এবার আরও সতর্ক লালবাজার। গত ১৪ অগাস্ট রাতে মহিলাদের সমাবেশের মাঝেই আর জি করে যেভাবে হামলা হয়েছে তাতে পুলিশি ব্যর্থতা সামনে এসেছে বলেই দাবি করছে রাজনৈতিক অরাজনৈতিক মহল। এই আবহে আজ রাতেও মহিলাদের কর্মসূচি রয়েছে। ইতিমধ্যেই বৃষ্টি মাথায় নিয়ে কলেজ স্ক্যোয়ার থেকে মিছিল শুরু হয়েছে। বিকেলে যুবভারতীর সামনে জমায়েতের খবর ছড়িয়েছে সমাজমাধ্যমে। টেকনিশিয়ান স্টুডিও থেকে সিনে অভিনেতাদের মিছিল রয়েছে। রাতে বেলঘরিয়া, রবীন্দ্রসদন, অ্যাকাডেমি সর্বত্র জমায়েতের খবর রয়েছে সমাজমাধ্যমে। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য পুলিশের তরফে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবারের রাত দখল কর্মসূচিতে কোথায় কোথায় জমায়েত তার বিস্তারিত রিপোর্ট চেয়েছে রাজ্য পুলিশ। শহর কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা সর্বত্র জমায়েতের খবর আছে। গত ১৪ অগাস্ট রাতে মেয়েদের রাস্তা দখলের কর্মসূচির মাঝেই একদল উন্মত্ত জনতা পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েছিল আরজি কর মেডিক্যাল কলেজের চত্বরে৷ তারপর চলে বেলাগাম ভাঙচুর৷ জরুরি বিভাগ অর্থাৎ, যে ভবনের চারতলায় তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, সেখানেই ভাঙচুরের ঘটনা ঘটায় তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ ওঠে৷ তাই এবার আগে থেকেই সতর্ক পুলিশ।


Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...