Saturday, April 11, 2026

কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত সেনা আধিকারিক, পাঁচদিনে দ্বিতীয় মৃত্যু

Date:

Share post:

জম্মু কাশ্মীরে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরেও রক্ত ঝরা বন্ধ হল না। জঙ্গি কার্যকলাপে লাগাম টানতে কেন্দ্রের বিজেপি সরকার কতটা ব্যর্থ ফের একবার প্রমাণ মিলল সোমবার। পাঁচদিনে ভারতীয় সেনা হারালো দ্বিতীয় এক আধিকারিককে। জঙ্গি অনুসন্ধানে মৃত্যু হল সিআরপিএফ আধিকারিকের। এবার নতুন করে অশান্ত হওয়া শুরু হল জম্মু এলাকা।

জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেই গত সপ্তাহে নির্বাচন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। অথচ তার আগে পরে ক্রমাগত মৃত্যুর ঘটনা কাশ্মীরে আতঙ্কের পরিস্থিতি কিছুতেই কমাতে পারছে না। তবে এতদিন জঙ্গিদের লুকিয়ে থাকার ঘটনা ঘটছিল কাশ্মীর উপত্যকা এলাকায়। কুপওয়ারা থেকে ডোডা, লাগাতার জঙ্গি ঘাঁটি ভাঙা থেকে জঙ্গিদের ধরতে ব্যস্ত থেকেছে সেনা ও আধাসেনা। তবে এতদিন ধরে শান্ত থাকা জম্মুতে এবার জঙ্গি উপদ্রব।

সোমবার জম্মুর উধমপুরের ডাডু এলাকায় রুটিন অনুসন্ধান চালাচ্ছিল বলেই দাবি সেনাবাহিনীর। এলাকায় জঙ্গি উপস্থিতির খবর পেয়েই স্পেশাল অপারেশন গ্রুপের সঙ্গে রুটিন অনুসন্ধান হয়। সেই সময়ই পাল্টা গুলি চালায় জঙ্গিরা। মৃত্য়ু হয় সিআরপিএফ আধিকারিকের। এর আগে কাশ্মীরের ডোডা জেলায় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইতে ১৪ অগাস্টেই মৃত্যু হয় ক্যাপ্টেন দীপক সিংয়ের। আহত হন এক সাধারণ নাগরিকও। সেই ঘটনার এক সপ্তাহের মধ্যেই আরেক মৃত্যু প্রশ্ন তুলছে গোয়েন্দা তৎপরতা ও কেন্দ্রের নীতির উপরই।

Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...