Wednesday, June 24, 2026

বিরাট-রোহিতদের দলীপ ট্রফিতে না খেলা নিয়ে মুখ খুললেন গাভাস্কর, কী বললেন তিনি ?

Date:

Share post:

সদ্য ঘোষণা হয়েছিল যে দলীপ ট্রফির জন্য দল। দলীপ ট্রফিতে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। প্রথমে বিরাট-রোহিতদের খেলার কথা জানালেও, বিসিসিআই সচিব পরে জানান দলীপ ট্রফিতে খেলবেন না বিরাট-রোহিত। বোর্ড সচিব জানিয়ে দেন, দুই অভিজ্ঞ ক্রিকেটারের খেলার প্রয়োজন নেই। আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। তিনি জানান, দলীপে খেললে আরও লাভ হত বিরাট ও রোহিতের।

গাভাস্কর বলেন, “রোহিত ও বিরাটকে দলীপ ট্রফি থেকে বাদ রেখেছে নির্বাচকেরা। তার মানে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে নামার আগে একটাও ম্যাচ অনুশীলনের জন্য পাবে না ওরা। আমি বুঝতে পারছি, যশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ার যুক্তি আছে। কিন্তু ব্যাটারদের তো সেই সমস্যা নেই। ৩০ বছরের বেশি বয়স হয়ে গেলে ব্যাটারেরা যত খেলবে তত ফিট থাকবে। অনেক দিন না খেলার পরে হঠাৎ খেলতে নামলে ব্যাটে-বলে লাগানো সহজ নয়। সেটা কেন কেউ বুঝতে পারছে না জানি না।”

কয়েকদিন আগে বোর্ড সচিব জয় শাহ বলেছিলেন, “রোহিত ও বিরাটকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলার কোনও মানে নেই। এত ওদের চোট পাওয়ার ঝুঁকি থাকবে।”

আরও পড়ুন- কবে মাঠে ফিরবেন শামি ? জানালেন বোর্ড সচিব


Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...