Wednesday, June 24, 2026

সন্ধে ৬টা, রাত ১১টা, ভোর ৪.৩০টা, তিনবার কেন হাসপাতালে সঞ্জয়? উঠে এলো বিস্ফোরক তথ্য

Date:

Share post:

আর জি কর (RG Kar Hospital) কাণ্ডে তরুণী চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও পর্যন্ত একমাত্র ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সম্পর্কে নতুন তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রের খবর, ঘটনার দিন হাসপাতালে তিনবার গিয়েছিল সঞ্জয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য উঠে এসেছে।

প্রথমবার সঞ্জয় আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) ঢোকে সন্ধে ৬টা নাগাদ। সঞ্জয়ের সঙ্গে ছিল সৌরভ নামে অন্য এক সিভিক ভলান্টিয়ার।সৌরভের দাদা ভর্তি ছিলেন আর জি করের সার্জারি ওয়ার্ডে। সেখানেই যায় তারা। কিছুক্ষণ পর হাসপাতাল থেকে বেরিয়ে যায় দুজনেই। এরপর রাত ১১টা নাগাদ ফের আর জি কর হাসপাতালে যায় সঞ্জয়। এবার সে নির্যাতিতা চিকিৎসকের ডিপার্টমেন্ট অর্থাৎ চেস্ট ডিপার্টমেন্টে ঢোকে সঞ্জয়। অল্প কিছুক্ষণের মধ্যেই আবার হাসপাতাল থেকে বেরিয়ে যায় সঞ্জয়। অসমর্থিত সূত্রে খবর, এরপর সে নিষিদ্ধ পল্লীতে গিয়ে এক বন্ধুর সঙ্গে মদ খায়। তৃতীয়বারের জন্য ভোর ৪.০৩ মিনিট নাগাদ ফের হাসপাতালে ঢোকে সঞ্জয়। সেটা সিসিটিভিতেও ধরা পড়ে। রহস্য লুকিয়ে এই ভোর বেলাতেই।

সিবিআই সূত্রের খবর, হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, নিরাপত্তা কর্মী মিলিয়ে প্রায় ২০ জনের বয়ান রেকর্ড করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রত্যেকের কাছে জানতে চাওয়া হয়েছে, ঘটনার দিন রাতে কী কী দেখেছিলেন তাঁরা? হাসপাতালের অযাচিত কার কার যাতায়াত ছিল? সেদিন রাতে কে কে এসেছিল হাসপাতালে? কোথায় কোথায় তারা ঘুরেছিল? সঞ্জয় কি একাই ছিল, নাকি আরও কাউকে দেখা গিয়েছিল ওই রাতে? এখন এসব প্রশ্নের উত্তরই খুঁজছেন গোয়েন্দারা।

আরও পড়ুন:সিবিআইকে নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পেশ করার দাবি তৃণমূলের

 

 

 

 

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...