Wednesday, June 24, 2026

বাংলায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন রাজ্যপালের,কটাক্ষ কুণালের

Date:

Share post:

বাংলা নারীদের জন্য নিরাপদ জায়গা নয়, বাংলা নিজের নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ। এমনই মন্তব্য করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।রাজ্য সরকারের সমালোচনা করে সোমবার রাজ্যপাল বলেছেন, বাংলা নারীদের জন্য নিরাপদ জায়গা নয়।সমাজ নয়, বর্তমান সরকার নারী সমাজকে সুরক্ষা দিতে ব্যর্থ। বাংলার পুরানো গৌরব ফিরিয়ে আনা উচিত, যেখানে নারীদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সমাজে সম্মানজনক স্থান ছিল।তিনি বলেন,মহিলারা এখন ‘গুন্ডা’ দের ভয় পায়, এই ইস্যু সংবেদনশীল, কিন্তু তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ সরকার।

এর পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষের কটাক্ষ,রাজ্যপাল বিজেপির লোক। রাজ্যপাল এই ষড়যন্ত্রে লিপ্ত কিনা বলুন। রাজ্য সরকারকে বিপাকে ফেলার জন্য বিজেপি রাজ্যপালের চেয়ারকে ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে রাজ্যপাল বোস বলেছেন, বোনরা হল ঈশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি। আজ রাখিবন্ধনে ভাই এবং বোনের বন্ধন একটি সুন্দর উদযাপন। এটি এমন কিছু যা অন্তর থেকে আসে, ভারতীয় সংস্কৃতির শিকড়, যেখানে ভাই সুরক্ষার প্রতীক এবং বোন স্নেহের প্রতীক। সমগ্র বিশ্বের উচিত এর থেকে অনুপ্রেরণা নেওয়া।

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...