Friday, April 3, 2026

এই আর জি করেই ডাক্তারি পড়ুয়ার খুনকে আত্মহত্যা বলে চালিয়েছিল সিপিএম! বিস্ফোরক কুণাল

Date:

Share post:

আজ সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে গিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেখানে আর জি কর কাণ্ডে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি তাঁর হাতে এসেছে বলে দাবি করেন কুণাল। যেগুলি তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কুণাল জানান, আর জি করের কিছু চিকিৎসক-পড়ুয়ারা তাঁর সঙ্গে যোগাযোগ করে এই তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে সেগুলি তিনি সিবিআইকে দিতেই এসেছেন। তবে নথি নিয়ে এর থেকে আর বেশি কিছু খোলসা করেনি কুণাল।

পরে সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় ফের একবার সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল (Kunal Ghosh)। তখনই সিপিএম জমানায় আর জি করের একটি ঘটনার কথা স্মরণ করিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। ওই আমলে এই হাসপাতালেই এক ডাক্তারি পড়ুয়ার খুনকে আত্মহত্যা বলে চালিয়েছিল বাম সরকার ও সিপিএমের নেতারা।

২০০১ সালে বাম আমলে আর জি করের ডাক্তারি পড়ুয়া সৌমিত্র বিশ্বাসের অস্বাভাবিক মৃত্যুর প্রসঙ্গ টেনে আনেন তিনি। বলেন, সৌমিত্রকেও খুন করা হয়েছিল। আত্মহত্যা বলে তা চালানো হয়েছিল। এটা যেন কেউ ভুলে না যান। কুণালের কথায়, “আমাদের মনে রাখতে হবে, ২০০১ সালে আর জি করে সৌমিত্র বিশ্বাসের খুনকে আত্মহত্যা বলে চালানো হয়েছিল। যাঁরা এখন হুজুগ তুলছেন, অরাজকতার কথা বলছেন, তাঁরা ২০০১ সালের কথাও যেন মনে রাখেন।”

আর জি করে মহিলা চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুন নিয়ে যখন চারপাশ উত্তাল, তখন বেশ কয়েক জন আর জি কর প্রাক্তনী সৌমিত্রের খুনের বিচার চেয়েছেন। তাঁদের অভিযোগ, বাম জমানায় ২০০১ সালে আরজি করে পর্নোগ্রাফি তৈরির র‌্যাকেটের কথা জেনে ফেলেছিলেন সৌমিত্র। তার প্রতিবাদ করায় হস্টেলের মধ্যেই বেধড়ক মারধর করা হয় সৌমিত্রকে। মুখ বন্ধ রাখতে খুনও করা হয়। পরে হস্টেলের ঘর থেকেই সৌমিত্রর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, আত্মহত্যার কথা বলে সে সময়ে তদন্ত ধামাচাপা দিয়েছিল সিপিএম সরকার। সেই ঘটনার প্রসঙ্গই এদিন তুলে ধরলেন কুণাল।

এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাজের প্রশংসাও করেন কুণাল। তিনি জানান, সিবিআই যথাসাধ্য কাজ করছে। রবিবারের মধ্যে আমরা আশা করেছিলাম, তদন্তে ইতিবাচক অগ্রগতি হবে। আগামী ২৩ আগস্ট হেফাজত শেষে ধৃতকে ফের আদালতে হাজির করানো হবে। এই ঘটনায় এখনও পর্যন্ত যাকে ধরা হয়েছে, সে একমাত্র অপরাধী নাকি সঙ্গে আরও কেউ কেউ যুক্ত, সেটা ২৩ তারিখ সিবিআইয়ের কাছ থেকে জানা যাবে বলেই আশাবাদী কুণাল।

আরও পড়ুন:R G Kar Case: গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে সুখেন্দু! মঙ্গলেই শুনানির সম্ভাবনা 

 

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...