Saturday, April 4, 2026

বিচারের দাবিতেও রাজনীতি! হাইকোর্টে বাম-রাম আঁতাঁতে চূড়ান্ত অসভ্যতা

Date:

Share post:

আর জি করের ঘটনায় তদন্তের দায়িত্ব নিয়ে এক সপ্তাহ পার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিবাচক কোনও পদক্ষেপ না দেখা যাওয়ায় শহরে আরও বাড়ছে প্রতিবাদের জমায়েত। সোমবার হাইকোর্টে প্রতিবাদ জানান আইনজীবীরাও। সেই মিছিলে রাজনৈতিক রঙ ঢেলে আদালত চত্বরে অরাজক পরিস্থিতি তৈরি করে বাম-বিজেপিপন্থী আইনজীবীরা।

সোমবার আদালত চত্বরে কোনও রাজনীতি বা মতাদর্শ ভুলে নির্যাতিতার বিচারের দাবি জানান আইনজীবীরা। প্রথম সারিতে ছিলেন মহিলা আইনজীবীরা। হঠাৎই মিছিল থেকে বামপন্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়, ফিরদৌস শামিম রাজনৈতিক স্লোগান দেওয়া শুরু করেন। প্রতিবাদ করেন আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর পরই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়।

ঘোলা জলে মাছ ধরার রাজনীতিতে আর জি করের ঘটনার পরে উত্তাল রাজ্য রাজনীতি। সেই সুযোগে বাম-রাম একজোট হয়ে রাজ্যের বদনাম করতে মাঠে নেমেছে। আদালত চত্বরেও তার ব্যতিক্রম হল না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বামপন্থী আইনজীবীদের বচসা শুরু হতেই তরুণজ্যোতি তেওয়ারি সহ বিজেপিপন্থী আইনজীবীরা এসে পরিবেশ আরও অশান্ত করে তোলেন।

পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা, যিনি নিজেও একজন আইনজীবী, এসে তৃণমূল সাসংদকে সরিয়ে নিয়ে গেলে বামেরা আদালত চত্বরে বিচারের দাবির মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানাতে থাকেন। হাইকোর্টে অবাধে চলে রাজনৈতিক স্লোগান।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...