Wednesday, June 24, 2026

দাম আকাশছোঁয়া, মহারাষ্ট্রের বাজারে বিকোচ্ছে সিমেন্টের রসুন! নিশ্চুপ প্রশাসন

Date:

Share post:

নকল জিনিস দিয়ে লোক ঠকানোর ব্যবসা নতুন কিছু নয়! তবে এবার সব সীমা ছাড়িয়ে গেল মহারাষ্ট্রের (Maharashtra) আকোলা জেলার সব্জি বিক্রেতাদের একাংশ। মানুষ ঠকিয়ে নিজেদের আখের গোছাতে মরিয়া ব্যবসায়ীরা। যা সামনে আসতেই মাথায় হাত ক্রেতাদের। সিমেন্ট দিয়ে তৈরি করে নকল (Fake )রসুন (Garlic )বাজার বেচার অভিযোগ। আসল রসুনের সঙ্গে তা মিশিয়ে বেশি দামে বাজারে দেদারে বিক্রি হচ্ছে নকল রসুন।

মহারাষ্ট্র্রের প্রাক্তন এক পুলিশকর্মীর স্ত্রী ব্যবসায়ীদের এই কীর্তি প্রকাশ্যে তুলে ধরেছেন। সোশ্যাল মিডিয়ায় সিমেন্ট দিয়ে তৈরি রসুনের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই মুহুর্তের মধ্যে তা ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। সূত্রের খবর, সুভাষের বাড়ির সামনে দিয়ে ঠেলাগাড়ি করে এক সব্জিবিক্রেতা যাচ্ছিলেন। সেখান থেকে ২৫০ গ্রাম রসুন কিনেছিলেন সুভাষের স্ত্রী। তার মধ্যে যে বেশিরভাগ নকল তা দেখে বুঝতে পারেননি তিনি। রান্না করার আগে রসুনের খোসা ছাড়াতে বসেই চমকে ওঠেন তিনি। দেখেন বেশিরভাগ রসুন সিমেন্টের তৈরি। এরপরই আর দেরি করেননি তিনি। মুহূর্তে ঘটনার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেরি করেননি। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

প্রাক্তন পুলিশ কর্মীর স্ত্রীর অভিযোগ, তিনি কিছুতেই সেই রসুনগুলি থেকে খোসা ছাড়াতে পারছিলেন না। পরে জোরে চাপ দিতে রসুনটি ভেঙে যায়। সুভাষের স্ত্রী লক্ষ করেন, রসুনের পরিবর্তে সিমেন্টের একটি দলা উঁকি মারছে। সিমেন্টের দলার উপর সাদা রং দিয়ে এমন ভাবে কারুকার্য করা যে তা যে নকল, সহজে বোঝার উপায় নেই। এমন কাণ্ড সামনে আসতে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।


Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...