Saturday, April 4, 2026

R G Kar : গত তিন বছরের আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সিট গঠন নবান্নের

Date:

Share post:

আর জি কর নিয়ে উত্তাল গোটা রাজ্য। চলছে পড়ুয়াদের আন্দোলন-কর্মবিরতি। এই আবহেই এবার আর জি কর হাসপাতালকে কেন্দ্র করে ভিন্ন অভিযোগের তদন্তের কাজ শুরু করল রাজ্য সরকার। তিন বছরের বেশি সময় ধরে চলা আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিল নবান্ন। নেতৃত্বে আইপিএস অফিসার প্রণব কুমার।

স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমির আইজি প্রণব কুমার ছাড়াও আরও তিনজন সদস্য রয়েছেন এই তদন্তকারী দলে। বাকি সদস্যরা হলেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি রেজা, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জী এবং ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র । ২০২১ সালের জানুয়ারি থেকে আর্থিক অনিয়মের তদন্ত করে দেখা হবে। তদন্তের সময় যেকোনো সরকারি দফতরে প্রয়োজনে যেতে পারবে বা যে কোনও নথি পত্র দেখতে পারবে। সে ব্যাপারে এই তদন্তকারী দলকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এমনকি বেসরকারি সংস্থার নথিপত্র তদন্ত করে দেখতে পারবে এই সিট। এক মাসের মধ্যে সিট প্রথম রিপোর্ট নবান্নে জমা দেবে। স্বরাষ্ট্র দফতর থেকে সম্প্রতি এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ হয়েছে।

আরও পড়ুন- আর জি করের আন্দোলনকে হাতিয়ার করে সক্রিয় হয়ে উঠছে মাওবাদীরা, সতর্কবার্তা গোয়েন্দা রিপোর্টে

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...