Wednesday, June 3, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ওজনের সর্বোচ্চ সীমার কথা সব সময়ে মাথায় রাখতে হবে কুস্তিগিরদের। পরিস্থিতি যা-ই হোক, এর কোনও ব্যতিক্রম হবে না। বিনেশ ফোগাটকে নিয়ে বিস্তারিত রায় প্রকাশ করে এই যুক্তিই তুলে ধরল ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট বা ক্যাস। তারা জানিয়েছে, বিনেশ নিজের দোষেই অলিম্পিক্সে পদক পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।

২) ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে শিলংয়ে উড়ে গেল ইস্টবেঙ্গল এফসি। সঙ্গে গেলেন নতুন দলে যোগ দেওয়া ফুটবলার আনোয়ার আলিও। সোমবার দুপুরেই শিলংয়ের উদ্দেশে রওনা হয় ইস্টবেঙ্গল। তার আগে সকালে নিউটাউনের মাঠে অনুশীলন করে তারা।

৩) ২০২৩ একদিনের বিশ্বকাপের পর আর মাঠে নামেননি মহম্মদ শামি। চোটের কারণে মাঠের বাইরে তিনি। হয়েছে অস্ত্রোপ্রচারও। এখন ধীরে ধীরে রিহ্যাব করছেন ভারতের তারকা বলার। এরই মধ্যে ভারতীয় অনুরাগীদের মধ্যে প্রশ্ন জাগে কবে মাঠে ফিরবেন শামি। আর এবার এই নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ। জানালেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন ভারতীয় পেসার।

৪) সদ্য প্যারিস অলিম্পিক্স শেষ করে দেশে ফিরেছেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। দেশে ফেরার পর রাজকীয় সংবধর্না দেওয়া হয় ভারতীয় কুস্তিগিরকে। তবে এরই মাঝে নাকি ঘটে বিপত্তি। সংবর্ধনা অনুষ্ঠানের মাঝেই অসুস্থ হয়ে পড়েন বিনেশ। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

৫) রবিবার ডুরান্ড কাপে কলকাতা ডার্বি ছিল। নিরাপত্তা এবং পর্যাপ্ত পুলিশ না থাকায় সেই ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে। বিক্রি হওয়া টিকিটের দাম আগেই ফেরত দেওয়ার ঘোষণা করেছিল ডুরান্ড কর্তৃপক্ষ সেই অনুযায়ী সোমবার থেকে টিকিটের দাম ফেরত দেওয়া শুরু হয়। পাশাপাশি মোহনবাগান বনাম পাঞ্জাব কোয়ার্টার ফাইনাল ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়েছে।

আরও পড়ুন- বিরাট-রোহিতদের দলীপ ট্রফিতে না খেলা নিয়ে মুখ খুললেন গাভাস্কর, কী বললেন তিনি ?

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...