Wednesday, June 24, 2026

স্বাস্থ্যভবনে এবিভিপির বি.ক্ষোভ কর্মসূচি ঘিরে সল্টলেকে ধুন্ধুমার

Date:

Share post:

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার স্বাস্থ্যভবনে বিক্ষোভ দেখাতে গেল সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।সিটি সেন্টারে জমায়েত করেন তারা।স্বাস্থ্যভবনের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টা করেন তাঁরা।পুলিশ অবশ্য মঙ্গলবার এবিভিপি নেতা-কর্মীদের আগেই আটকে দেয়।সল্টলেকের সেক্টর ফাইভের স্বাস্থ্যভবন পর্যন্ত তাদের যেতে দেয়নি পুলিশ।প্রায় দু’কিলোমিটার আগে ইন্দিরা ভবনের বেশ কিছুটা দূরে আটকে দেওয়া হয় মিছিল। সেখানেই রাস্তায় বসে পড়েন তারা।বৃষ্টির মধ্যে প্রথমে স্লোগান দিতে থাকেন এবিভিপি কর্মীরা।এর পর তাঁরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন। এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা।পুলিশ জোর করে অবরোধ তুলতে গেলে শুরু হয় সংঘর্ষ। ইট ছুড়তে থাকে এবিভিপি কর্মীরা। পুলিশও পাল্টা লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়।কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বেশ কয়েক জন এবিভিপি কর্মীকে আটক করে পুলিশ।

এবিভিপির অভিযোগ, মহিলা সমর্থকের উপর পুরুষ পুলিশ কর্মীরা বলপ্রয়োগ করেছে। বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক সঙ্গীত ভট্টাচার্য বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবেই স্বাস্থ্যভবন অভিযান করতে চেয়েছিলাম। পুলিশ আমাদের উপরে লাঠি না চালালেই পারত। তাঁর আরও দাবি, আমরা আরজি কর কাণ্ডের সঠিক বিচার চাই।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...