Wednesday, June 17, 2026

মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে বাইক আরোহীকে ধাক্কা টলিউড অভিনেতার! 

Date:

Share post:

রাতের কলকাতায় বেপরোয়া গতি। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহীকে ধাক্কা মারলো টলিউডের (Tollywood actor) নামী অভিনেতার চার চাকা গাড়ি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আহত সৌরভ নামের ২৯ বছরের এক যুবক। মত্ত অবস্থায় গাড়ি চালানো এই দুর্ঘটনা। গ্রেফতার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় (Samrat Mukherjee)।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ অভিনেতা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে বেহালার রাজা রামমোহন রায় রোড ধরে মুচিপাড়ার দিকে আসছিলেন। উল্টো দিক থেকে বাইকে করে কাজ শুরু ফিরছিলেন যুবক। মত্ত সম্রাট প্রথমে দুচাকায় ধাক্কা মারে তারপর পাশে থাকা একটি বাড়ির পাঁচিলে ধাক্কা খায়। আহত যুবককে প্রথমে বাঙুর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় এস এস কে এম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অভিনেতা সম্রাটের গাড়ি থেকেও মদের বোতল উদ্ধার হয়েছে।মত্ত অবস্থায় গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই টলিউড অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে।


Related articles

২৫ বছর পর অস্ত্র ত্যাগ পুষ্পার, মূলস্রোতে ফেরার বার্তা

দীর্ঘ ২৫ বছরের সশস্ত্র আন্দোলনের জীবন ছেড়ে অবশেষে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন নিলেন জঙ্গলমহলের (Jangalmahal) একসময়ের মাওবাদী নেত্রী...

চাপ আরও বাড়ল অরূপের, একগুচ্ছ অভিযোগ করে পুলিশকে চিঠি মেসি

যুবভারতী  মেসি(Messi) কাণ্ডে চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের, টিম মেসির পক্ষ থেকে ইমলে করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে অভিযোগ...

ধাপা এলাকার মহিলাদের জন্য পাটশিল্প প্রশিক্ষণ কর্মশালা মার্লিন গ্রুপ- DRCSC- টিডিএইচ সুইস হোমসের

শহর কলকাতার ধাপার বস্তি এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে ডিআরসিএসসি, টিডিএইচ সুইস হোমস এবং মার্লিন গ্রুপের সিএসআরের উদ্যোগ...

উদ্ধব শিবিরের সাংসদ-বিধায়ক ভাঙানো চালু রেখেছে বিজেপি! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাউতের

শিবসেনায় ( Shiv Sena) (উদ্ধব শিবির) ভাঙন অব্যাহত। শীঘ্রই উদ্ধব শিবিরের ৭ সাংসদ ও ১৬ জন বিধায়ক দল...