Saturday, April 4, 2026

ছত্তিশগড়ে গণধ.র্ষণের শিকার এক আদিবাসী মহিলা!

Date:

Share post:

ফের গণধর্ষণ। খবরের শিরোনামে সেই বিজেপি শাসিত ছত্তিশগড়। গণধর্ষিতা বছর সাতাশের এক আদিবাসী মহিলা। রাখিবন্ধন উৎসবের দিনই ছত্তিশগড়ে রাইগড়ে ওই আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ।গত সোমবার বিকেলে একটি মেলায় মহিলা যাচ্ছিলেন সেই সময় ঘটে এই ঘটনা। তরুণী সোমবার রাখিবন্ধনের দিন রায়গড়ের স্থানীয় মেলায় বেড়াতে গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথেই এই মর্মান্তিক কাণ্ডের শিকার হন।গ্রামবাসীরা জানান, এই ঘটনায় প্রায় ১৭ জন যুবক জড়িত এবং তারা মদ্যপ অবস্থায় ছিল।

মঙ্গলবার নির্যাতিতা থানায় অভিযোগ দায়ের করেন। নিগৃহীতার অভিযোগ, মেলায় যাওয়ার পথে তাঁকে একটি পুকুরপাড়ে তুলে নিয়ে যান কিছু যুবক। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে ছত্তিশগড় পুলিশ এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...