Wednesday, June 24, 2026

একলাফে বাড়ল ১৩ শতাংশ! সিভিক ভলেন্টিয়ারদের পুজো বোনাস বেড়ে ৬ হাজার টাকা!

Date:

Share post:

রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের (Civic Volenteer) জন্য ফের সুখবর। এ বছর পুজোয় ফের তাঁদের বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই মর্মে আজ, বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। নবান্নের তরফে দেওয়া সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার পুজো বোনাস বাড়ল প্রায় ১৩ শতাংশ। অর্থাৎ, এ বছর বোনাস বাবদ ৬০০০ টাকা হাতে পাবেন প্রতিটি সিভিক ভলান্টিয়ার। একলাফে বোনাস অনেকটাই বেড়ে যাওয়ায় সিভিক মহলে খুশির হাওয়া।

প্রতি বছর পুজোর আগে সিভিক ভলেন্টিয়ার (Civic Volenteer) এই বোনাস দিয়ে থাকে রাজ্য সরকার। এবারও সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশের জন্য অ্যাড-হক বোনাস ঘোষণা করল সরকার। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীন সিভিক ভলান্টিয়ার এবং রাজ্য পুলিশের অধীন ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের জন্য এই ‘অ্যাড হক’ বোনাস অনুমোদনের কথা জানানো হয়েছে।

চলতি বছরে বাড়ছে ‘অ্যাড হক’ বোনাসের পরিমাণ ৭০০ টাকা করে বাড়ছে। ২০২২-২০২৩ সালে এই ‘অ্যাড হক’ বোনাসের অংকটা ছিল সাড়ে ৫৩০০ টাকা। ফলে ২০২৩-২৪ সালে ‘অ্যাড হক’ বোনাসের অংক দাঁড়াল ৬০০০ টাকা।

আরও পড়ুন:পুলিশের অনুমতি না মেলায় মহারাজের জোড়া কর্মসূচি বাতিল

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...