Saturday, June 27, 2026

সুপ্রিম নির্দেশে সকাল সকাল আর জি করে CISF-এর ডিআইজি 

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মতো আর জি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার CRPF-CISF হাসপাতাল চত্বরে পৌঁছে যায়। আজ সকাল ন’টা নাগ আর জি করে CISF-এর ডিআইজি কে প্রতাপ সিং (K Pratap Singh)। সঙ্গে ছিলেন এসপি পদমর্যাদার এক আধিকারিক । এমারজেন্সি, ট্রমা কেয়ার সেন্টার, সেমিনার হল, প্রশাসনিক ভবন, অ্যাকাডেমিক বিল্ডিং দেখার পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এখনও পর্যন্ত নিরাপত্তা সামলাচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)। DIG জানান হাসপাতাল চত্বরের অ্যাসেসমেন্ট করার পরই কত কোম্পানি বাহিনী লাগবে বা কীভাবে নিরাপত্তা দেওয়া হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হবে।

আর জি কর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় রাজ্য পুলিশের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের। কী ভাবে হাসপাতালে ভাঙচুর হল, তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের ভূমিকাতেও উষ্মা প্রকাশ করে শীর্ষ আদালত। মঙ্গলবার স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে হাসপাতালের এবং হোস্টেলে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী ওখানে নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। নির্দেশনামায় প্রধান বিচারপতির বেঞ্চ উল্লেখ করেছে, ওই ভাঙচুরের ঘটনার পর অনেক রেসিডেন্ট চিকিৎসক তাঁদের কর্মস্থল ছেড়েছেন। হাসপাতালের হস্টেলগুলিতে মাত্র ৩০-৪০ জন মহিলা চিকিৎসক এবং ৬০-৭০ জন পুরুষ চিকিৎসক রয়েছেন। ইন্টার্ন, রেসিডেন্ট ডাক্তার ও সিনিয়র চিকিৎসকরা যাতে কর্মস্থলে ফিরতে পারেন, তার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করার প্রয়োজনীয়তার কথাও জানায় শীর্ষ আদালত।সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করে বলেন পর্যাপ্ত পরিমাণে সিআইএসএফ কিংবা সিআরপিএফ জওয়ানকে আর জি কর হাসপাতালে মোতায়েন করা যাবে। সেইমতো সকাল সকাল হাসপাতালে CISF কর্তা।


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...