Saturday, June 27, 2026

গণধর্ষণের তিন দশক পর শাস্তি! আজমীর-কাণ্ডের ৬ দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

Date:

Share post:

বাংলা তথা দেশ যখন আর জি কর কাণ্ডের নেপথ্যে থাকা দোষীদের মৃত্যুদণ্ডের দাবিতে সোচ্চার, তখনই আজমীরে (Ajmer, Rajasthan)১০০ জন স্কুল কলেজ পড়ুয়াকে গণধর্ষণ (Gang Rape) এবং ব্ল্যাকমেইল করা ৬ দোষীর যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। ঘটনার প্রায় ৩২ বছর পর মিলল বিচার!

১৯৯২ সালে রাজস্থানের আজমীরে ১০০ জনেরও বেশি স্কুল ও কলেজের মেয়েকে গণধর্ষণ ও ব্ল্যাকমেইল করার একটি ঘটনা প্রকাশ্যে আসে। স্কুল- কলেজগামী মেয়েদের প্রলুব্ধ করে প্রত্যন্ত স্থানে নিয়ে গিয়ে এক বা একাধিক লোক তাঁদের উপর যৌন অত্যাচার (Sexual torture) করত বলে জানা যায়। ধর্ষণের ছবি দেখিয়ে ছাত্রীদের মুখ বন্ধ করার পাশাপাশি ব্ল্যাকমেইল করা হতো বলে অভিযোগ। এক সাংবাদিক গোটা বিষয়টি সকলের নজরে আনলে তদন্তে নামে পুলিশ। প্রাথমিকভাবে ১৮ জনকে আসামী সাব্যস্ত করা হয়। করা হয়। মামলা চলাকালীন একজন অভিযুক্ত আত্মহত্যা করেছিলেন। আট অভিযুক্তকে দোষী ঘোষণার পর ১৯৯৮ সালে, আজমীরের একটি দায়রা আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ২০০১ সালে আবার রাজস্থান হাইকোর্ট (Rajasthan High Court) এই ৮ জনের মধ্যে ৪ জনকে মুক্তি দেয়। বাইশ বছর পর ২০২৩ সালে, সুপ্রিম কোর্ট বাকি চার আসামি, মইজুল্লাহ ওরফে পুত্তন, ইশরাত আলী, আনোয়ার চিশতী এবং শামসুদ্দিনের সাজা কমিয়ে ১০ বছর করে। এই মামলায় আরও ৬ অভিযুক্তের বিরুদ্ধে বিচার চলছিল। মঙ্গলবার (২০ আগস্ট, ২০২৪) আজমীর আদালত এদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। পুলিশ সূত্রে জানা যায় এই মামলার অন্যতম অভিযুক্ত আলমাস এখনও পলাতক। সিবিআই তার সন্ধানে রেড কর্নার নোটিশ জারি করেছে।


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...